কোকড়া চুল সোজা করার উপায় কি?

আমার মাথার সামনের কতগুলো চুল কোকড়া?এগুলো কি হিট দিয়ে সোজা করা যাবে ?কিংবা কোনো ঘরোয়া পদ্ধতি?
3006 views

3 Answers

আপনি গোসলের আগে সামনের চুল গুলি ডাব শ্যাম্পু মাখিয়ে চুল আচরিয়ে সোজা করে নিন। ১৫ থেকে ২০ মিনিট পরে চুল গুলো পরিষ্কার পানি দিয়ে দুয়ে নিন। তারপরে চুল মুছে শুকিয়ে নিন। আপনার সমস্যার সমাধান পাবেন

3006 views Answered

হেয়ার স্ট্রেইটনিং শ্যাম্পু ও ট্রিটমেন্টও ব্যবহার করুন। এই ধরণের শ্যাম্পু আপনার চুলকে স্ট্রেইট করে তুলবে না, কিন্তু এতে এমন উপকরণ আছে যা চুলের কার্ল ও ফুলে থাকা ভাব কমায়। এ ধরণের যেসব শ্যাম্পু ও ক্রিম ব্যবহার করে দেখতে পারেনঃ Pantene Pro-V Curly Hair Curls Straightening Shampoo, EverSleek Sulfate-Free Smoothing System Intense Smoothing Shampoo, Garnier Fructis Silky Straight, Dove Smooth and soft Anti Frizz Cream ইত্যাদি। শ্যাম্পু করার ১ ঘন্টা আগে চুলে হট অয়েল ম্যাসাজ করুন। এর জন্য নারকেল তেল বা বাদাম তেল হাল্কা গরম করে মাথায় স্কাল্পে ভালো করে ম্যাসাজ করে নিন। এরপর বাকি সময় একটি তোয়ালে গরম পানিতে চিপড়িইয়ে নিয়ে তা দিয়ে চুল মুড়িয়ে রাখুন। এরপর শ্যাম্পু করে ফেলুন।

3006 views Answered

প্রাকৃতিকভাবে চুল সোজা করার কিছু উপায়। ১.ডিম ও অলিভ ওয়েলঃ একটি বাটিতে ২টি ডিম ভালোভাবে ফেটে নিন।তার মধ্যে ২ চা চামচ অলিভ ওয়েল মিশিয়ে মিশ্রণটিকে ভালোভাবে কিছুক্ষণ নাড়তে থাকুন। মাথায় মিশ্রণটি দেয়ার আগে মাথা থেকে চুলের জট ছাড়িয়ে নিন।এরপর হেয়ার ব্রাশের মাধ্যমে মিশ্রণটি ভালোভাবে মাথায় লাগিয়ে নিন যাতে কোন চুল বাদ না পরে।এরপর চুলের মধ্যে মিশ্রণটিকে শুকানোর অপেক্ষা করুন।শুকিয়ে গেলে চুল ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এই মিশ্রণের ফলে আপনার চুল সোজা এবং সিল্কি হয়। ২.চুল সোজা করায় দুধের ব্যবহারঃ একটি পাত্রে সমপরিমাণ পানি ও দুধ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটিকে একটি স্প্রে করা যায় এমন বোতলে ঢেলে নিন।মাথায় মিশ্রণটি দেয়ার আগে অবশ্যই চুলের জট ছাড়িয়ে নিন।এরপর স্প্রে করে মাথার চুলে ভালোভাবে মিশ্রণটি লাগিয়ে নিন খেয়াল রাখবেন যাতে কোন চুল বাদ না যায়।আর স্প্রে করার মাঝে মাঝে চিরুনি দিয়ে চুল আছড়ে নিন।দেয়া শেষ হলে চুল শুকানোর জন্য অপেক্ষা করুন।চুল শুকিয়ে গেলে চুলে শ্যাম্পু করুন এবং কন্ডিশনার ব্যবহার করুন।চুল শুকানোর পর দেখবেন আপনার চুল সোজা হয়ে গেছে।আর যাদের চুল একটু বেশি কোঁকড়া হলে মিশ্রণটির সাথে ২ টেবিল চামচ মধু মিশিয়ে নিন।এভাবে চুল সোজা করলে পরবর্তী পানি না লাগানো পর্যন্ত চুল সোজা থাকে।

3006 views Answered

Related Questions

Next steps