এই রোগের চিকিৎসা করিয়ে সু্স্হ হওয়া সম্ভব কি?
আমি ২০১০ সাল থেকে বাত রোগ জাতীয় একটা রোগে আমার শরীরে দুই পায়ের হাটু বাকা হয়, রোগটার প্রাথমিক অবস্হায় হাটু সামান্য বাকা হয় এবং আমি তখন কিছু হাটতে পারতাম, এখন আমার এই রোগের বয়স প্রায় আট বৎসর এখন আমি সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ি উঠে দাড়াতে ও পারিনা, এই আট বৎসরে অনেক বড় বড় চিকিৎসক দেখিয়েছি তারা বলেছেন এই রোগের জন্য উন্নত চিকিৎসা প্রয়োজন যার জন্য অনেক টাকা লাগবে এবং সম্পূর্ণ রোগ ভাল হওয়া নিয়ে তারা নিশ্চিত হতে পারছে না। কিন্তুু উন্নত চিকিৎসা করানোর সাম্যথ আমার পরিবারের নেই আমি নিম্নবিও পরিবারের ছেলে। আমার বয়স ২৫ বৎসর কিন্তুু আমাকে দেখলে মনে হয় আমার বয়স ১৭ বৎসর অসুখটা এত ছোট করে রেখেছে আমাকে আর আমার শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে। আমি অথপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছি তারা এই রোগের নাম বলেছেন (ডেটরমটি চিস্ট ) আর বোত রোগর ওষধ বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছে তারা বলেছেন এটা (রেনাল ডিসটফি)। এখন আমি আমার প্রশ্নের আসল বিষয় বস্তুু উল্লেখ করছি। এখন আমার এই রোগের চিকিৎসা কি সম্ভব আর চিকিৎসা করালে কি আমি আবার ভাল হতে পারবো? আর এই রোগের চিকিৎসা করানোর সামথ্য আমার পরিবারের নেই এখন আমার এই ভয়াবহ অবস্হায় আমি নিজের জন্য কি করতে পারি? এই বিস্ময়ে অনেক বড় বড় মানুষ আছেন অনেক চিকিৎসক ও আছেন আশাকরি সবাই আমার সমস্যাটা দেখবেন এবং আমাকে পরামর্শ দিয়ে একটু সহযোগিতা করবেন।
2768 views
1 Answers
আপনি হোমিও কিংবা আয়ুবের্দিক চিকিৎসা নিতে পারেন।এতে কম টাকাতে বেশী আরোগ্য হতে পারেন।
2768 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy