1 Answers
আপনি যে মাল্টিমিডিয়ার ভিডিও কপি করে ইউটিউবে ছাড়তে চাচ্ছেন তাদের যদি কোন নিজস্ব ইউটিউব চ্যানেল থাকে এবং তারা যদি আপনার বিরুদ্ধে কপিরাইট ক্লেইম করে তাহলে আপনি কপিরাইট স্ট্রাইক খেতে পারেন । কিন্তু তাদের যদি নিজস্ব কোন ইউটিউব চ্যানেল না থাকে, এবং আপনার বিরুদ্ধে কোন প্রকার কপিরাইট ক্লেইম না আসে তাহলে কোন সমস্যা হবে না ।
এছাড়া আরও একটি বিষয় মনে রাখতে হবে তা হচ্ছে আপনি যে ভিডিও গুলো কপি করে ছাড়বেন, সেই ভিডিও গুলোতে যদি অন্য কোন মাল্টিমিডিয়ার কোন প্রকার মিউজিক ভিডিও ক্লিপ অ্যাড করা থাকে এবং সেই মাল্টিমিডিয়া থেকে আপনার বিরুদ্ধে কপিরাইট ক্লেইম করা হয় এক্ষেত্রেও প্রবলেম হবে ।
তাই যাচাই-বাছাই করে আপনি ইউটিউবে ভিডিও ছাড়তে পারেন ।
তবে সবচেয়ে উত্তম উপায় হচ্ছে আপনি নিজে কিছু করুন । নিজের আইডিয়া থেকে ভিডিও তৈরি করে ইউটিউব এ আপলোড করুন এবং সেগুলো দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করুন দেখবেন অবশ্যই সফল হবেন ।
2856 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy