আর সি সি পিলার কি এটি বিল্ডিং এ কেন ব্যবহৃত হয়?
১) আর সি সি পিলার কি ? এটি বিল্ডিং এ কেন ব্যবহৃত হয় ?
২) পূর্বের হাফ বিল্ডিং এ আর সি সি পিলার বসিয়ে দুই তলা করা কতটুকু নিরাপদ ? উল্লেখ্য ২য় তলার ছাদটি হবে টিনের যাতে বিল্ডিং হালকা হয় ?
৩) আর এভাবে বিল্ডিং করলে বিম বসানো সম্ভব হবে কিনা ?
বি:দ্র: খরচ বাচাতে এই পন্থা । কিন্তু এটি কতটুকু নিরাপদ ও পৌরসভা অনুমোদ দিবে কিনা ?
2 Answers
আর সি সি পিলার হচ্ছে এমন এক ধরনের পিলার যেটা বিল্ডিং এর কম্প্রেসিভ লোড বহন করে। এর শক্তিবৃদ্ধির জন্য এতে কনক্রিট ও স্টীলের ফ্রেম ব্যবহার করা হয়। এখন আপনি যেটা বললেন, যে হাফ বিল্ডিং এ আর সি সি দিয়ে দোতলা করা যাবে কিনা?
প্রথম কথা, আপনি যখন হাফ বিল্ডিং করেছেন তখন কি ফাউন্ডেশন দিয়েছিলেন? যদি দিয়ে থাকেন তবে কত তলার? মাটা সাপেক্ষে যে ফাউন্ডেশন দিয়েছেন সেটা দোতলার জন্য যথেষ্ট হবে কিনা তা যাচাই করে নিন। যদি ফাউন্ডেশন দিয়ে না থাকেন, তবে আপনাকে ফাউন্ডেশন দিতে হবে। তারপর RCC.
দ্বিতীয় কথা, আপনি বললেন, বীম বসানো যাবে কিনা? কতটুক নিরাপদ। ফাউন্ডেশন ছাড়া আপনি যদি দোতলা তলেন তবে আপনার বাড়ির ভিত্তি হচ্ছে দুর্বল। সামান্য ঝাকুনিতেই সেটি ভেঙ্গে পড়তে পারে। ভূমিকম্পের সময় কম্পপন বা শক্তি যেটাকে আমরা সাইক্লিং লোড বলে থাকি, সেটা কিন্তু সরলরেখায় আসে না, আসে বক্ররেখায়।যার ফলে সে শক্তি প্রথমেই আক্রমন করে কলামের উপর সাইন রেখা ভাবে। যার ফলে বিল্ডিং এর সমস্ত লোড একটি নির্দিষ্ট বিন্দুতে অস্বাভাবিক বেড়ে যায়, যেটা বিল্ডিং নিতে পারে না।ফলে সেটা ভেঙ্গে যায়।
তৃতীয় কথা, পৌরসভা? ভাই ওরা টাকা ইনকাম করতে দেখা যায় যেখানে ৫ তলা তোলা যাবে, সেখানে ১০ তলা পর্যন্তও সাইন করে দেয়। কারন ওদের প্রধান লক্ষ্যই হলো টাকা। ওদের আগে না দেখিয়ে অভিজ্ঞ ভলো একজন ইন্জিনিয়ারকে দেখান।তারপর।
ভাই, খরচ বাচাতে এ কাজটি করবেন না যদি না দোতলা তোলার মতো অবস্থা না হয আপনার বিল্ডিং এর। খরচ বাচাতে গিয়ে যদি আপনার বাড়ি ভেঙ্গে পড়ে, মানুষ মারা যায় তবে লাভ?
মনে রাখবেন,
টাকা ও সময়ের চাইতে জীবনের মুল্য অনেক বেশী।
আর সি সি মানে রড, কংক্রিট আর সিমেন্টের সমন্বয়ে যে পিলার তৈরি হয় সেটাই। আর সি সি পিলার শুরু করতে হয় মাটির নীচ থেকে তাই পূর্বের কোন বিল্ডিংয়ের উপরে নতুন করে আর সি সি পিলার করা অর্থহীন আর অত্যন্ত ঝুকিপুর্ন। পৌরসভার অনুমোদনতো প্রশ্নই উঠেনা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy