বিম কি বিম ছাড়া চার তলা করা রিক্স হবে কিনা?

বিম ছাড়া বাড়ি করা যায় কিনা?  বহুতল ভবনে বিম বলতে কি বুঝায়?

পাইলিং কি?

বিম আর পাইলিং এর মাঝে প্রাথক্য কি? 

5135 views

2 Answers

ছবিতে যে কালো রঙের দাগ দেখা যাচ্ছে ওইটা বিম,

এইটা ছাড়া বিল্ডিং করা যাবে না,আপনি চাইলে কন্সিল বিম দারা বিল্ডিং করতে পারবেন এক্ষেত্রে বিম দেখা যাবে না।

পাইলিং মানে নিচ থেকে শক্ত করে তুলার জন্য বালি+গাছ ঢুকানো,আপনি প্লান মাফিক বিল্ডিং করতে চাইলে এইগুলা করা বাধ্যতামূলক। image

5135 views Answered

বিম এবং পাইলিংয়ের মধ্যে পার্থক্য রয়েছে।

বিম কিঃ ঘরের ছাদকে মজবুত করার জন্য ছাদের নিচে পিলারের মত রড় দিয়ে যেটা তৈরী করা হয় তাই বিম।

পাইলিং কিঃপাইলিং হল মূলত মাটির নীচে গভীর কলাম

বা পাঠাতন, যা মূলত ম্যাট বা রেফট কিংবা কম্বাইন ফাউন্ডেশন এর তলের অথবা কলামের ভিওির বেস হিসেবে ব্যবহার করা হয় যে সকল স্থানের মাটি সঠিক গঠনের নয় বিধায় সাধারন ফাউন্ডেশন দুর্বল হবে, সে সকল স্থানে ।


পাইলিং কেন ব্যবহার করা হয় :


(ক) ভবনের লোড বহনকারী হিসেবে,

(খ) মাটি যাতে ভবনের চাপে সরে বা ক্ষয় হয়ে না যায় সেজন্য,

(গ) ঘূর্ণন মোমেন্ট এবং তীর্যক বলকে প্রতিরোধ করতে,

(ঘ) বালি মাটির ভার বহন ক্ষমতা বৃদ্ধিতে,

(ঙ) ভবনের লোড ঋণাত্বক স্কিন ঘর্ষণের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করাতে,

(চ) ভবনের লোডকে নরম বা সংকোচনশীল পদার্থের মধ্য দিয়ে মাটির শক্ত স্তরে পৌঁছে দিতে।


মাটি যদি মজবুত হয় তবে পাইলিং না করেও চারতলা করা যাবে।কিন্তু বিম ছাড়া করা সম্ভব নয়।


5135 views Answered

Related Questions

Next steps