2 Answers
ﻣِﻠَّﺔَ ﺃَﺑِﻴﻜُﻢْ ﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢَ ﻫُﻮَ ﺳَﻤَّﺎﻛُﻢُ ﺍﻟْﻤُﺴْﻠِﻤِﻴﻦَ من قبل وفي هذا. এই দ্বীন তোমাদের পিতা ইব্রাহিমের দ্বীনের অনুরূপ। আল্লাহ এর আগে তোমাদের নামকরণ করেছেন-‘মুসলিম’ এবং এই কিতাবেও তা করেছেন। -(সূরা হজ 78)
মুসলিম জাতির পিতা কে?
মুসলিম জাতির পিতা ইবরাহীম (আঃ)। পবিত্র কুরআনে আল্লাহ্ তা'আলা স্পষ্টভাবে তা জানিয়ে দিয়েছেন। এরপরও যারা অন্য কাউকে জাতির পিতা দাবী করে তারা তো আল্লাহ্ তা'আলার বানী অর্থাৎ কুরআনকে অস্বীকার করে। আর যারা কুরআনকে অস্বীকার করে তারা নিঃসন্দেহে কাফির এবং কাফিরদের চিরস্থায়ী বাসস্থান হবে জাহান্নাম।
তোমরা তোমাদের পিতা ইব্রাহীমের ধর্মে কায়েম থাক। তিনিই (আল্লাহ) তোমাদের নাম মুসলমান রেখেছেন পূর্বেও এবং এই কোরআনেও, যাতে রসূল তোমাদের জন্যে সাক্ষ্যদাতা এবং তোমরা সাক্ষ্যদাতা হও মানবমন্ডলির জন্যে। সুতরাং তোমরা নামায কায়েম কর, যাকাত দাও এবং আল্লাহকে শক্তভাবে ধারণ কর। তিনিই তোমাদের মালিক। [সূরা আল-হাজ্জঃ ৭৮]
ইবরাহীম ইহুদী ছিলেন না এবং খ্রিষ্টানও ছিলেন না, কিন্তু তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান এবং তিনি মুশরিক ছিলেন না। [আল-ইমরানঃ ৬৭]
যারা কুফরী অবলম্বন করেছে এবং সত্য চাপা দিয়ে রেখেছে, আল্লাহ কখনও তাদের ক্ষমা করবেন না এবং সরল পথ দেখাবেন না। তাদের জন্য রয়েছে জাহান্নামের পথ। সেখানে তারা বাস করবে অনন্তকাল। [আন-নিসাঃ ১৬৮-১৬৯]
আমি রাসূলগনকে সুসংবাদ দাতা ও ভয় প্রদর্শন কারীরূপেই প্রেরণ করি এবং কাফেররাই মিথ্যা অবলম্বনে বিতর্ক করে, তা দ্বারা সত্যকে ব্যর্থ করে দেয়ার উদ্দেশে এবং তারা আমার নিদর্শনাবলীও যদ্বারা তাদেরকে ভয় প্রদর্শন করা হয়, সেগুলোকে ঠাট্টারূপে গ্রহণ করেছে। [সূরা আল-কাহফঃ ৫৬]
নিশ্চয় অপরাধীরা জাহান্নামের আযাবে চিরকাল থাকবে। তাদের থেকে আযাব লাঘব করা হবে না এবং তারা তাতেই থাকবে হতাশ হয়ে। আমি তাদের প্রতি জুলুম করিনি; কিন্তু তারাই ছিল জালেম। তারা ডেকে বলবে, হে মালেক, পালনকর্তা আমাদের শেষ করে দিন। সে বলবে, নিশ্চয় তোমরা চিরকাল থাকবে। আমি তোমাদের কাছে সত্যধর্ম পৌঁছিয়েছি; কিন্তু তোমাদের অধিকাংশই সত্যধর্মে নিস্পৃহ! [আয্-যুখরুফঃ ৭৪-৭৮]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy