হাতের তালার চামরা ওঠা রোধ করা ও তালা নরম করার উপায় কি?
4 Answers
হাতের জন্য তিলের তেল, গ্লিসারিন ও গোলাপজল সমপরিমাণে মিশিয়ে ব্যবহার করতে পারেন। তিলের তেলের পরিবর্তে জলপাইয়ের তেলও ব্যবহার করতে পারেন। বাজার থেকে সয়াবিন কিনে কড়াইয়ে তেল দিয়ে হালকা আঁচে কিছুক্ষণ নেড়ে গুঁড়া করে সেটা দিয়ে হাত ধুতে পারেন। এটা পরিষ্কারের পাশাপাশি ময়েশ্চারাইজারের ভূমিকা রাখে। এভাবে হাত- পরষ্কার রাখলে চামড়া উঠা বন্ধ করা যায়।
শীতকালে বাতাসে আর্দ্রতা খুব কম থাকে, অর্থাৎ জলীয় বাষ্প কম থাকে। তাই স্বতবাশপীভবন প্রক্রিয়ায় হাতের চামড়া হতে পানি বাষ্প আকারে পরিবেশে চলে যায়। ফলে চামড়া ফেটে যায়। যদি গ্লিসারিন বা এইজাতীয় কিছু যা আর্দ্রতা ধরে রাখে, মালিশ করা হয় তাহলে এটি প্রতিরধ করা যেতে পারে।
দুধের ননী, ছানা অথবা নুন ছাড়া মাখনের সাথে আমন্ড অয়েল এবং কয়েক ফোঁটা গ্লিসারিন দিয়ে একটি মিশ্রণ বানান। এবার দুই হাতের তালুতে মিশ্রণটি ভালো করে লাগিয়ে আধা ঘণ্টা রেখে দিন। আধা ঘণ্টা পর দুই হাত ভালো করে ঈষদুষ্ণ গরম জলেতে ধুয়ে শুকনো তোয়ালে দিয়ে মুছে ফেলুন। এই পদ্ধতি নিয়মিত মেনে চললে হাতের তালুর চামড়া ওঠা বন্ধ হয়ে যাবে। এছাড়া নিয়মিত ময়েশ্চারাইজার সমৃদ্ধ লোশন লাগান স্নানের পর এবং রাতে ঘুমুতে যাবার আগে l বেশি শুষ্ক হয়ে গেলে গ্লিসারিন, অলিভ অয়েল লাগান, দেখবেন হাতের শুষ্কভাব চলে গিয়ে হাত যেমন নরম হবে ঠিক তেমনই হাতের তালু ফাটা ও চামড়া উঠার সমস্যাও দূর হবে l <ধন্যবাদ>
ত্বক ফর্সা করতে লাগান মধু ও শসা মধু ও শসার রস একসাথে মিশিয়ে তা ত্বকে ব্যবহার করুন।আপনার হাত শুধু উজ্জ্বলই হবে না,বরং হাত হাতের খসখসে ভাব দূর করে তাকে করে তুলবে কোমল ও মসৃণ। উপকরণ ৩ চামচ মধু,৫ চামচ শসার রস। পদ্ধতি শসা থেকে আগে রস বের করে নিন।তারপর তার সাথে মধু মিশিয়ে নিন।এবার এই মিশ্রণ হাতে আর হাতে মাখিয়ে হাল্কা হাতে ম্যাসাজ করে নিন।তারপর ধুয়ে নিন।এটা সপ্তাহে দু’দিন করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy