বাংলাদেশ সেনাবাহিনীতে কি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে দিলে শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা কি আবেদন কীভাবে করব?

বাংলাদেশ সেনাবাহিনীতে কি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে? দিলে শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা কি? আবেদন কীভাবে করব? বিস্তারিত দিলে ভালো হত।
2782 views

1 Answers

আগামী ২১ জুলাই ২০১৯ হতে ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে লোক ভর্তির কার্যক্রম অনুষ্ঠিত হবে, বিস্তারিত বিজ্ঞাপনে দেখুন। আবেদনের সময়সীমা: এসএমএস এর মাধ্যমে আবেদন শুরু হবে ০১ জুন ২০১৯ এবং শেষ হবে ৩০ জুন ২০১৯। পদের নাম: সাধারণ ট্রেড (জিডি) – পুরুষ ও মহিলা শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে। বয়স: ২৬ জানুয়ারি ২০২০ তারিখে ১৭ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। পদের নাম: টেকনিক্যাল ট্রেড – পুরুষ শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে। বয়স: ২৬ জানুয়ারি ২০২০ তারিখে ১৭ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। শারীরিক যোগ্যতা : পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি), ওজন ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) থাকতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি), ওজন ৪৭ কেজি (১০৩ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) থাকতে হবে।

2782 views Answered

Related Questions

Next steps