2 Answers
বাইনারি হলো ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত এক ধরনের বিশেষ সংখ্যা যার বেস হলো দুই।
বাইনারি সংখ্যায় ১ ও ০ এ দুটি ক্যারেকটার দিয়ে অন্যান্য সকল সংখ্যা প্রকাশ করা হয়। এই দুটি ক্যারেকটার কে বলা হয় একেকটি "বিট"।
এখানে ১ দ্বারা অন এবং ০ দ্বারা অফ বুঝায়।
আমরা দৈনন্দিন জীবনে এ সংখ্যা ব্যবহার করিনা তবে সব ডিজিটাল কম্পিউটারেই বাইনারি সংখ্যা ব্যবহৃত হয়।
কিছু ডেসিমাল (আমরা যে সংখ্যাপদ্ধতি ব্যবহার করি) ও বাইনারি সংখ্যার ছক-
| Decimal pattern | Binary number |
|---|---|
| 0 | 0 |
| 1 | 1 |
| 2 | 10 |
| 3 | 11 |
| 4 | 100 |
| 5 | 101 |
| 6 | 110 |
| 7 | 111 |
| 8 | 1000 |
| 9 | 1001 |
| 10 | 1010 |
| 11 | 1011 |
| 12 | 1100 |
| 13 | 1101 |
| 14 | 1110 |
| 15 | 1111 |
বাইনারি বা দিমিক হল ২ ভিত্তিক সংখ্যা ব্যবস্থা। অর্থাৎ এই সংখ্যা ব্যবস্থায় সংখ্যা হল দুটি, ০ বা ১। আমাদের বহুল ব্যবহৃত দশমিক (Dicimal) সংখার প্রতিটি ঘর যেমন যেমন ১০ এর পাওয়ার হয়, বাইনারি সংখার প্রতিটি ঘর তেমন ২ এর পাওয়ার। যেমনঃ দশমিক ১০৩ এর মানে আসলে কি? ১০৩ = ৩ * (১০^০) + ০ * (১০^১) + ১ * (১০^২)। এখানে দ্যাখা যাচ্ছে, দশমিক পদ্ধতিতে যেকোনো সংখ্যা ১০ এর গুণিতক দ্বারা প্রকাশ করা যায়, এর জন্যই এর নাম দশমিক। এবার আসি বাইনারিতে। ১০৩ বাইনারিতে লিখলে ক্যামন হবে? হবেঃ ১১০০১১১। কিভাবে হল? এখানে, ১* (২^৬) + ১ * (২^৫) + ০ * (২^৪) + ০ * (২ ^ ৩) + ১* (২^২) + ১* (২^১) + ১* (২^০) = ১০৩……এবার বুঝা গেলো? বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতিটি সংখ্যাকে এক একটি বিট (Bit) বলে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy