2 Answers
কোরিয়া প্রজাতন্ত্রের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট এন্ড সাভিসেস লিমিটেড (বোয়েসেল) এর মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় চাকুরির জন্য যেতে ইচ্ছুকদের EPS-TOPIK CBT-2015 এর পরীক্ষা রাউন্ড ভিত্তিক প্রতি মাসে অনুষ্ঠিত হচ্ছে। কোরিয়ান ভাষায় দক্ষতাসম্পন্ন যাদের বয়স ৭ এপ্রিল ১৯৭৫ সাল থেকে ৬ এপ্রিল ১৯৯৭ সালের মধ্যে এবং যারা আগে কখনো কখনো অবৈধভাবে কোরিয়ায় ছিল না বা কোরিয়া হতে ফেরত পাঠানো হয়নি, যাদের বিরুদ্ধে দেশে কোন মামলা মোকদ্দমা নেই বা যারা গুরুতর অপরাধের কারণে দন্ডপ্রাপ্ত নন, যাদের বাংলাদেশ হতে বহির্গমনে আইনগত কোন বাধা নেই তারা এমআরপি (MRP) পাসপোর্ট অনুযায়ী পুরো নাম, জন্মতারিখ, পাসপোর্ট নম্বর, পাসপোর্টের ২নং পৃষ্ঠার ছবিযুক্ত অংশের স্ক্যানকপি, ঢাকা শহরের যেকোন সোনালী ব্যাংক হতে বোয়েসেল,ঢাকা নামে দুই হাজার টাকার পে-অর্ডার এর স্ক্যান স্ক্যানকপি ও মোবাইল নাম্বার এর তথ্য দিয়ে www.boesl.org.bd কিংবা eps.boesl.org.bd ঠিকানায় অনলাইনে রেজিষ্ট্রেশন করতে পারবেন। বোয়েসেল এর ওয়েবসাইটে কিংবা বোয়েসেল এর অফিস প্রবাসী কল্যান ভবন (৫ম তলা), ৭১-৭২ ইস্কাটন গাডেন, রমনা, ঢাকাতে সরাসরি যোগাযেক করেও আপনি কোরিয়া যাবার ভিসা এবং পদ্ধতি বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
সাধারণত ফেব্রুয়ারি, মার্চ মাসে লটারি ছেড়ে লটারি ধরার জন্য পাসপোর্ট স্কান করে অনলাইন এ দিতে হবে লটারি বিজয়ী হলে 2000টাকা , ঢাকা শহরের যেকোন সোনালী ব্যাংক হতে বোয়েসেল,ঢাকা নামে পে-অর্ডার এর মূলকপি ও মোবাইল নাম্বার এর তথ্য দিয়ে একটি ফর্ম পূরন করে জমা দিতে হয়। কোরিয়ান ভাষায় পরীক্ষার তারিখ অনসারে আপনাকে পরীক্ষা দিতে হবে । আমি 19/716 200 নম্বর এ পরীক্ষা দিছি 104পাইছি 80 পাইলে পাশ তবে আপনি যত বেশী পাইবেন তত বেশী চনস পাওয়ার সম্ভব হয়। একই সাথে রিডি় ও লিচেনিং পরীক্ষা হয় 50 মিনিট ।এই বছর 6000জন পরীক্ষা দিবে চলবে 18/8/16 তারিখ শেষ 800জন নিবে যারা নম্বর বেশী পাবে। তাদের শরীরের বিভিন্ন টেস্ট করবে কোন রোগ থাকলে বাদ। আরো জানতে BOESL page এ যান। নোটিশ দেখুন। www.boesl.org.bd কিংবা eps.boesl.org.bd ঠিকানায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy