2 Answers
সাধারনত মহিলাদের 45-50 বছর বয়সের পর সন্তান ধারন ক্ষমতা শেষ হয়ে যায়। এ অবস্থাকে মেনোপস বলে। এ রোগের লক্ষন হল চিরতরে মাসিক বন্ধ হয়ে যাওয়া।
মেনোপজের সময় বা চলাকালীন সময়ে নারীদের নানান সমস্যা দেখা দিয়ে থাকে৷ আসুন বিস্তারিত দেখি।
মেনোপজ কী:-
একটা বয়সের পরে মেয়েদের ঋতুচক্র বরাবরের মতো বন্ধ হয়ে যায়৷ ঋতুচক্রের বন্ধ হয়ে যাওয়াকেই মেনোপজ বলা হয়৷
মহিলাদের স্বাভাবিক ঋতুচক্র যে বয়সে বন্ধ হয় -
আমাদের দেশের আবহাওয়া ও পরিমণ্ডল অনুযায়ী মহিলাদের ঋতুচক্র সাধারণত ৪৮ বছর থেকে ৫৪ বছরের মধ্যে বন্ধ হতে পারে৷ সেই হিসেবের গড় করলে ৫১ বছর বয়সকে মেনোপজের বয়স বলা যেতে পারে৷
মেনোপজ হওয়ার আগে উপসর্গ -
মেনোপজের প্রধান উপসর্গ হলো অনিয়মিত পিরিয়ড৷ অর্থাৎ প্রথমেই যে একেবারেই পিরিয়ড বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়৷ দেখা যেতে পারে প্রথমে একমাসে দুইবার পিরিয়ড হলো৷ এরপর তিন মাস পিরিয়ড বন্ধ থাকল৷ আবার ফের চার মাস নিয়মিত পিরিয়ড হওয়ার পর আবার বন্ধ হলো৷
এছাড়া অন্যান্য উপসর্গগুলো হলো কান-মাথা ঝাঁ ঝাঁ করা বা হট ফ্ল্যাশ, জয়েন্ট পেইন ইত্যাদি মেনোপজের সাধারণ উপসর্গ৷