3 Answers

প্রথমত বেতের নামায এশার নামাযের অংশ না। তাই সুবেসাদেক এর আগে যেকোন সময় পড়তে পারবেন।

2950 views Answered

বিতর নামাজ ওয়াজিব । আর এটি ঈশার নামাজের অধীনে  নয় । সুবহে সাদিকের আগ পর্যন্ত এ নামাজের ওয়াক্ত  থাকে  । তাই কোন কারণবশত ঈশার নামাজের পর বিতর পড়তে না পারলে  সুবহে সাদিকের আগ পর্যন্ত  যেকোনো সময়ে আদায় করে নিতে পারবেন । তবে ঈশার নামাজের পর ঘুমানোর আগেই বিতর নামাজ আদায়ের চেষ্টা করবেন । আর যদি  সুবহে সাদিকের পর ফজরের নামাজের  ওয়াক্তে  ঘুম থেকে জাগ্রত হন তাহলে বিতর নামাজের কাজা আদায় করে তারপর  ফজর  নামাজ পড়তে হবে ।  আর যদি ফজরের ওয়াক্ত খুবই সংকীর্ণ  হয়  তাহলে আগে  ফজর পড়ে নিতে হবে । তারপর সূর্য ওঠার পর বিতর নামাজের কাজা আদায় করতে হবে  ।  

2950 views Answered

বিতরের নামাজ পড়া ওয়াজিব। আর ওয়াজিব ফরজের মতোই গুরুত্বের সাথে আদায় করতে হবে। যদি আপনি ওয়াজিব আদায় না করেন, তাহলে আপনি গুনাহগার হবেন।

2950 views Answered

Related Questions

Next steps