1 Answers
আপনার হার্ড ডিস্কটি নষ্ট হয়ে যাবার পূর্বাভাস দিচ্ছে ব্যাপারটার গভীরে যাবার পূর্বে আমাদের প্রথম পরামর্শ আপনার হার্ড-ড্রাইভটির ব্যাকআপ তৈরি করুন এখুনি। এই এখুনি মানে কিন্তু এখুনিই! এ ধরণের শব্দযুক্ত হার্ড-ড্রাইভ অকেজো হয়ে পড়তে পারে যে কোন সময়ে, ফলে আপনার মূল্যবান তথ্য হারিয়ে যেতে পারে নিমিষেই। এই তথ্যগুলো অনেক সময় উদ্ধার করা সম্ভব হয় আবার কখনো হয় না, প্রয়োজন হয় প্রচুর সময় এবং ডাটা উদ্ধারের খরচের পরিমাণটিও বেশি। আর তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে ড্রাইভটির ব্যাকআপ নিয়ে নেয়া সঙ্গে সঙ্গে। EASEUS Todo Backup এবং Macrium Reflect Free বিনামূল্যে পাওয়া যায় এমন দুটি ডাটা ব্যাকআপ করবার সফটওয়্যার। এর যে কোনটি ব্যবহার করে আপনার হার্ড-ড্রাইভটি পার্টিশনসহ ব্যাকআপ করুন। এর জন্য আপনার প্রয়োজন হবে একটি ইন্টারনাল অথবা এক্সটারনাল হার্ড-ড্রাইভের। এছাড়া এই দুই প্রোগ্রামে রয়েছে ব্যাকআপ রিস্টর করবার জন্য বুটেবল সিডি তৈরির অপশন। এই সিডিটি তৈরি করতে ভুলবেন না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy