দুধে পানি মিশানো আছে কিনা সেটা বোঝার সবচেয়ে ভালো উপায় কি?
5 Answers
আপনি বৃদ্ধা আঙ্গুলের উপর ঐ দুধ থেকে এক ফোটা দুধ নিয়ে বৃদ্ধা আঙ্গুল চিল করুন।এবার যদি ঐ দুধ আঙ্গুল থেকে ফোটার মত পড়ে যায়,তাহলে বুঝবেন ঐ দুধে পানি মিশানো হয়েছে।
আপনি এটি খুব সহজেই পরীক্ষা করতে পারবেন এভাবে,আপনি পাতিল থেকে ১ফোটা দুধ মাটিতে ফেলুন যদি দেখেন তাড়াতাড়ি মিশে যায় তাহলে দুধে পানি মিশানো আছে।কারণ খাটি দুধ মাটিতে ফেললে খুব সহজে মিশবে না।
দুধ সাধারণত গাঢ় হয় । আপনি যখন দুধ গরম করবেন তারপর দুধের সেই গাঢ় ঘ্রাণ পাবেন না । আর আপনি যখন মুখে দুধ নিবেন তখন পাতলা পাতলা লাগবে তখন নি বুঝবেন দুধে পানি মিশানো আছে !
একটি সমান্তরাল প্লাস্টিকের টুকরায় কয়েকফোটা দুধ রাখুন এরপর প্লাস্টিকের পাত্রটি কাত করে ধরুন যদি গড়ানোর সময় দুধের দাগ পড়ে তাহলে দুধে পানি থাকবে না।আর যদি দাগ না পরে তাহলে বুঝা যাবে দুধে পানি আছে।
আপনি একটি সাদা প্লাস্টিকের বোতলে দুধ ঢেলে ফ্রিজে রাখুন । দুধ জমে গেলে দুধ থেকে পানি আলাদা হয়ে যায়। তা আপনি বাইরে থেকেই বুঝতে পারবেন।।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy