3 Answers
চোখের কালী বা কালো দাগ দূর করতে প্রাকৃতিক উপায়: ১.ঘুমাতে যাওয়ার আগে চোখ বন্ধ করে চারপাশে বাদামের তেল দিয়ে ম্যাসেজ করুন। এটা কালো দাগ তুলতে খুব ভল কাজ করে। এছাড়া চোখের চামড়া কুচকানোও দূর করে। ২.শশা এবং আলু স্লাইস করে কেটে নিন। প্রথমে চোখ বন্ধ করে উপরে দুই টুকরো শশা লাগান। এভাবে ২০ মিনিট রাখুন। এবার একইভাবে আলুর স্লাইস চোখের উপর লাগান অথবা শশা এবং আলু ব্লেন্ড করে নিন। দুটুকরো তুলা নিন। এবার ব্লেন্ড করা রস তুলাতে নিয়ে চোখে লাগাতে পারেন। এভাবে ১৫-২০ মিনিট রাখুন। সপ্তাহে অন্তত ৩ দিন এটা করুন। ৩.পুদিনা পাতার রস চোখর কালো দাগ দূর করতে সাহায্য করে। পুদিনা পাতার রস তুলাতে করে চোখের যে অংশে কালো দাগ আছে সেখানে লাগান। সাবধান থাকবেন যেন কোনভাবেই এই রস চোখের ভেতরে প্রবেশ না করে। পুদিনার রস আর্য়ুবেদিক ওষুধের কাজ করে। এই রস ঠাণ্ডা হওয়ায় আপনার চোখকেও ঠাণ্ডা রাখবে বেশ সময় নিয়ে। দেখবেন চোখে অনেক প্রশান্তি লাগবে। ৪.গোলাপজল ব্যবহার করতে পারেন। এটাও আয়ুর্বেদিক হিসেবে কাজ করে। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে তুলার মধ্যে দুফোটা গোলাপজল নিয়ে চোখের চার পাশে লাগান। এভাবে ১৫ মিনিট ম্যাসেজ করেন। আশা করি এতে আপনার চোখের কালো দাগ দূর হয়ে যাবে।
অনেকেরই চোখের নিচে কালি পড়ার সমস্যা আছে। চোখ যেন মনের কথা বলে। কালি পড়ার সমসসার কারনে অনেকেই অনেকরকম পন্থা অবলম্বন করেন। অনেকে চশমা পড়ে চখের কালি ঢাকার চেষ্টা করেন। নিচের কিছু পদ্ধতি ব্যাবহার করে দেখতে পারেনঃ * শসা চাক করে চোখের পাতায় ২০-২৫ মিনিট রাখুন। * গোল আলুর রসও ব্যবহার করতে পারেন। *এ ছাড়া বাজারে বিভিন্ন আইকেয়ার জেল পাওয়া যায় তা ব্যবহার করতে পারেন। *মাঝেমধ্যে ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীতে খুব হালকাভাবে চোখ ম্যাসেজ করতে পারেন। *চোখকে বিশ্রাম দিন। *দৈনিক অন্তত ছয়/সাত ঘন্টা ঘুমান *প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ শাকসবজি ও ফলমূল খান। *প্রচুর পানি পান করুন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy