সাওম অবস্থায় স্ত্রীকে জড়িয়ে ধরা অথবা চুমু খাওয়া যাবে কি কুরআন ও হাদীসের আলোকে জানতে চাই|?
1 Answers
রোজা রাখা অবস্থায় স্ত্রীকে চুম্বন নিয়ে অনেক মতান্তর লক্ষ্য করা যায়। তবে অধিকাংশ আলেমের মতে যদি স্ত্রীকে চুম্বন করলে বা জড়িয়ে ধরলে আপনার সঙ্গমের ইচ্ছা জেগে ওঠে বা যদি এ দুটি কাজ করার ফলে আপনার বীর্যপাত হয়, তবে তা আপনার জন্য প্রযোজ্য নয়। যদি আপনি এ দুটি কাজ করার পরও নিজেকে সংযত রাখতে পারেন তবে এটি আপনার জন্য প্রযোজ্য। তবে সতর্ক থাকতে উত্তেজনামূলক কোন কিছু না করাই ভালো। রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা ও তার শরীরের সাথে শরীর লাগানোতে রোজার কোন ক্ষতি হবেনা মর্মে রাসূল(সাঃ) থেকে হাদীস বর্ণিত হয়েছে। আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাঃ) রোজা অবস্থায় স্ত্রীদেরকে চুম্বন করতেন এবং তাদের সাথে বিনোদন করতেন। তবে তিনি আপন প্রবৃত্তি নিয়ন্ত্রনে তোমাদের চেয়ে অধিক শক্তিশালী ছিলেন। (বুখারী ও মুসলিম) তবে হ্যা, আবারো বলছি, যে সমস্ত যুবক নিজেদেরকে সামলাতে পারবেনা, তাদের জন্য রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন ও আলিঙ্গন করা থেকে বিরত থাকাই শ্রেয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy