জনৈক নারীর সাথে জনৈক পুরুষের অনৈতিক সম্পর্ক ছিল। এক্ষণে উক্ত নারীর মেয়েকে সে বিবাহ করতে পারবে কি?
2812 views
1 Answers
না, সে উক্ত নারীর মেয়েকে বিয়ে করতে পারবে না।
উক্ত নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে তার জন্য
উক্ত নারীর উর্দ্ধতন ও অধঃস্থন সব মহিলা হারাম হয়ে গেছে।
ফিকহের পরিভাষায় এটাকে "হুরমাতে মুসাহারা" বলে।
হুরমতে মুসাহারা সংঘটিত হয়ে গেলে
উর্ধ্বতন ও অধঃস্থন সবাই চিরদিনের জন্য হারাম হয়ে যায়।
তাই ওই লোকের জন্য উক্ত মহিলার মেয়েকে বিয়ে করা জায়েজ নেই।
[সূত্র: সুরা নিসা : ২৩; তাফসীরে ইবনে কাসীর; তাফসীরে নাসাফী : ১ : ৩৪৬; আপ কে মাসায়েল আওর উন কা হল : ৬ : ১৮৯; রদ্দুল মুহতার; ফাতাওয়া হিন্দিয়া; ফাতাওয়া সিরাজিয়া]
2812 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy