2 Answers
পর্দার সাথে হলেও মহিলা পারফিউম বা সেন্ট জাতীয় কোন সুগন্ধি ব্যবহার করে বাইরে যেতে পারে না। কারণ তাতে ফিতনা আছে। মহানবী (সঃ) বলেছেন, “প্রত্যেক চক্ষুই ব্যাভিচারী। আর মহিলা যদি (কোন প্রকার) সুগন্ধি ব্যবহার করে কোন (পুরুষের)মজলিসের পাশ দিয়ে অতিক্রম করে, তবে সে ব্যভিচারিণী (বেশ্যার মেয়ে)।” ৫০৬ (আবূ দাঊদ, তিরমিযী, নাসাঈ, ইবনে হিব্বান, ইবনে খুযাইমাহ, হাকেম, সহীহুল জামে, ৪৫৪০ নং) এমন কি মসজিদে নামায পড়ার উদ্দেশ্যে যেতেও সে সেন্ট ব্যবহার করতে পারে না। মহানবী (সঃ) বলেন, “আল্লাহ্র বান্দীদেরকে মসজিদে আসতে বারণ করো না, তবে তারা যেন খোশবূ ব্যবহার না করে সাধাসিধাভাবে আসে।” ৫০৭ (আহমাদ, আবূ দাঊদ, সঃ জামে ৭৪৫৭ নং) “যে মহিলা সেন্ট ব্যবহার করে মসজিদে যাবে, সে মহিলার গোসল না করা পর্যন্ত কোন নামায কবুল হবে না।” ৫০৮ (ইবনে মাজাহ ৪০০২, সঃ জামে ২৭০৩ নং)
মহিলাদের জন্য ঘরোয়া পরিবেশে সুগন্ধি ব্যবহার করা জায়েয আছে। সুগন্ধি বা সুগন্ধি জাতীয় ক্রিম বা পাউডার ব্যবহার করে তাদের জন্য বাইরে বের হওয়া জায়েয নেই। সুতরাং ইসলামী শরীয়া মতে সেন্ট বা সেন্ট জাতীয় কোনো ক্রিম বা পাউডার ব্যবহার করে মহিলারা বাড়ির বাইরে যেতে পারে না।- মুসনাদে আহমাদ; হাদীস ১৯৭২৬, সুনানে আবূ দাউদ; হাদীস ২১৭৬, আলমাউসূ‘আতুল ফিকহিয়্যা ১২/১৭৪, ১৮৪।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy