1 Answers
মহিলারা মহিলাদের জামা‘আতে আযান ও ইক্বামত দিতে পারে। আয়েশা (রাঃ) আযান ও ইক্বামত দিয়ে মহিলাদের জামা‘আতে ইমামতি করেছেন (বায়হাক্বী কুবরা হা/১৭৮১. তামামুল মিন্নাহ পৃঃ ১৫৩, সনদ ছহীহ)। ইবনে ওমর (রাঃ)-কে একদা জিজ্ঞেস করা হল যে, ‘মহিলাদের উপর আযান আছে কি? তিনি রেগে গিয়ে বলেন, আমি আল্লাহর যিকর করতে মানা করব কি? হাফছা (রাঃ) যখন ছালাত আদায় করতেন, তখন ইক্বামত দিতেন’ (মুছান্নাফ ইবনে আবী শাইবা হা/২৩৩৮ ১/২২৩ পৃঃ)। তবে তা নিম্নস্বরে দিতে হবে (ভূপালী, আর-রওযাতুন নাদিইয়াহ ১/৩২২ পৃঃ) ।
2797 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy