লিট নেম জেনারেটর কি?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333
2773 views

1 Answers

একজন ভালো হ্যাকার নিজের আসল পরিচয় লুকিয়ে রাখতেই পছন্দ করে। সেক্ষেত্রে সে তার নতুন ভার্চুয়াল পরিচয় তৈরী করে। এই পরিচয়টাকে হ্যাকার সবোর্চ্চ গুরুত্ব দেয় এবং এটাই তার হ্যাকার জীবনের পরিচয় বহন করে। প্রতিটি হ্যাকারের একটি ভার্চুয়াল নাম থাকে। সেসকল ভার্চুয়াল নাম হয় ইংরেজী অক্ষর, সিম্বল ও লিট ভাষা মিলিয়ে। যারা লিট ভাষা সম্পর্কে জানেন না তারা লিট সম্পর্কিত এই পোষ্টটি দেখতে পারেন। একটি ইউনিক নাম নির্ধারন করতে হবে যেটা এখনও কোন হ্যাকার দখল করে নেয়নি। মনে রাখবেন, অন্য কোন হ্যাকারের নাম নকল করে রাখবেন না বা ব্যবহার করবেন না, যদি সে জানতে পারে আপনি তার নাম ভাঙিয়ে চলছেন, তাহলে হয়ত আপনার ভার্চুয়াল লাইফ হ্যাক করতে তার ৫ সেকেন্ডও সময় লাগবে না।

2773 views Answered

Next steps