1 Answers

• সাপ নজরে পড়লে সেটির থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। সাপকে মারতে গিয়ে অনেকে সাপের কামড় খান। • উঁচু উঁচু ঘাস বা জঙ্গলের মধ্যে না হাঁটাই শ্রেয়। • যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে না সেখানে হাত বা পা-ঢোকানো অনুচিত। যেমন, যেসব জায়গায় সাপের ভয় আছে, সেখানে ঘরের বাইরে জুতো থাকলে সেটার ভেতরটা না দেখে পা-গলানো অনুচিত। বা বাইরের চিঠির বাক্স ভালো করে পরীক্ষা না করে সেখানে হাত ঢোকানো ঠিক নয়। মাটি থেকে পাথর বা কাঠ তুলবার সময় জায়গাটা ভালোভাবে পরীক্ষা করে নেওয়া দরকার, যে নিচে সাপ লুকিয় আছে কিনা। • অনেক সময়ে দেশে গাঁয়ে রাতের অন্ধকারে হাঁটার সময়ে জোরে জোরে জোরে পা দাপিয়ে বা হাত তালি দিয়ে লোকে হাঁটে, যাতে বাতাসে স্পন্দনে সাপরা টের পায় কেউ আসছে এবং তারা পথ থেকে সরে যায়। কিন্তু এটির কার্যকারিতা সম্পর্কে প্রশ্ন আছে। সুতরাং টর্চ-বাতি (ফ্ল্যাশলাইট) ব্যবহার না করে অন্ধকারে পথ হাঁটা উচিত নয়।

2979 views Answered

Related Questions

সাপের মনি কি?
1 Answers 3252 Views

Next steps