ব্র্যাক ব্যাংক হর্জ কার্ড কি?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333
2747 views

1 Answers

ব্র্যাক ব্যাংক হজ্ব প্রি-পেইড কার্ড
 

ব্র্যাক ব্যাংক আপনার হজ্ব সম্পন্ন করার জন্য সৌদি আরব ভ্রমণের জন্য এনেছে আর্থিক সহায়তা। আপনি এখন হজ্বে ভ্রমণ কালীন সকল ব্যয় বা খরচ গুলো সম্পন্ন করতে পারবেন ব্র্যাক ব্যাংক হজ্ব কার্ডের মাধ্যমে। এই প্রি-পেইড কার্ডটি থেকেউ (১৮ বছরের অনুর্ধ্ব) ব্র্যাক ব্যাংকে এ্যাকাউন্ট ছাড়াও পেতে পারেন। এই প্লাষ্টিক কার্ডের মাধ্যমে ভিসা সম্বলিত যেকোন এ.টি.এম থেকে টাকা তুলতে বা সৌদি আরবে অবস্থানকালে কেনাকাটার জন্য ব্যবহার যোগ্য।

 
হজ্ব কার্ডের বৈশিষ্ট্য:
 
image সম্পূর্ণ সুদ মুক্ত
 
image লিমিট ৩৫০ মার্কিন ডলার পর্যন্ত হজ্ব কোটা অনুসারে (সরকারী নীতিমালা অনুসারে কোটা পরিবর্তীত হবে)
 
image হজ্ব সময়কালীন সৌদি আরবের যেকোন জায়গায় কার্যকর
 
image সৌদি আরবের সকল ভিসা এ.টি.এম এবং শপিং সেন্টার ব্যবহারযোগ্য
 
image এর নূন্যতম ইস্যু ফি হচ্ছে ৩০০ টাকা + ১৫% ভ্যাট
 
image কার্ডের অব্যবহৃত ব্যালেন্স টাকায় উত্তোলনের সুবিধা
 
image কোন অনুমোদন ফি বা শর্ত নেই
 
প্রয়োজনীয় কাগজপত্র
 
image পাসপোর্ট মেয়াদ সম্বলিত/ভিসা যুক্ত হজ্ব পাসপোর্ট
 
image সম্প্রতিক রঙ্গীন ছবি
 
image প্রি-পেইড কার্ডের আবেদন ফরম
 

ব্র্যাক ব্যাংকের যেকোন সহায়তার জন্য আমাদের ২৪ ঘন্টা কল সেন্টার এ কল করুন: ১৬২২১ অথবা ই-মেইল করুন: [email protected]

2747 views Answered

Related Questions

Next steps