1 Answers
সাধারণ মানুষের জন্য তাদের আলেমদের প্রতি কর্তব্য হল, তারা তাদেরকে সম্মান করবে এবং তাদের নিকট থেকে উপকৃত হবে, যেমনিভাবে আলেমদের উপর আবশ্যকীয় করণীয় হল, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার তাকওয়া অবলম্বন করবে এবং তারা হবে সমাজের জন্য উত্তম আদর্শ, আর তাদের আরও করণীয় হল, তারা জ্ঞানকে ছড়িয়ে দেবে, জনগণকে আল্লাহ তা‘আলার দিকে ডাকবে এবং শাসকশ্রেণী ও প্রজাদেরকে সঠিক দিকনির্দেশনা প্রদান করবে, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: « الدِّينُ النَّصِيحَةُ قُلْنَا لِمَنْيا رسول الله؟ قَالَ لِلَّهِ وَلِكِتَابِهِ وَلِرَسُولِهِ وَلأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَعَامَّتِهِمْ ». (أخرجه مسلم و أحمد و أبو داود و النسائي و الترمذي) . “দীন হচ্ছে (জনগণের) কল্যাণ কামনা করা। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! কার জন্য? তিনি বললেন: আল্লাহ, তাঁর কিতাব, তাঁর রাসূল, মুসলিম নেতৃবৃন্দ ও সমস্ত মুসলিমের জন্য।”—(হাদিসটি ইমাম মুসলিম, আহমদ, আবু দাউদ ও নাসায়ী র. বর্ণনা করেন, তাছাড়া ইমাম তিরমিযী ও নাসায়ী র. আবু হুরায়রা রা. থেকে এবং ইমাম আহমদ আবদুল্লাহ ইবন আব্বাস রা. থেকে বর্ণনা করেন)। শাইখ আল-ফাওযান ফতোয়া (الفتاوى): ২ / ১৪৪
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy