1 Answers
যাদের মাসিক বা ঋতু শুরু হওয়ার পর সঠিক পরিমাণে না হয়ে অল্প পরিমাণে স্রাব হয়, তাকে অল্পরজঃ বলে। এসময়ে নিচের পেটে ব্যথা থাকতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে ব্যথা না-ও হতে পারে। আবার ১ দিন মাসিক হয়ে বন্ধ হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে ঠিক সময়ে মাসিক শুরু হয়ে ফোঁটা ফোঁটা রক্ত বেরিয়ে আসে এবং বেশ কয়েকদিন, যেমন ৮/১০ দিনও হতে পারে। নানা কারণে এ রোগ হতে পারে। এ ক্ষেত্রে রক্তশূন্যতা দেখা দিতে পারে। রোগী দুর্বল ও ক্ষীণ হয়ে যেতে পারে। ক্লান্তিবোধ, মাথা ঝিমঝিম করা, মেজাজ খিটখিটে হওয়া, সব কিছুতে অসহ্য লাগা, একা একা থাকতে ভালো লাগা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।
4665 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy