1 Answers
কাপড় থেকে দাগ তোলার কিছু উপায় - *বিছানার চাদর, টেবিলক্লথ বা যেকোনো কাপড়ে চা পড়ে দাগ হলে ভীষণ বিশ্রী দেখায়। হঠাত্ চা পড়ে গেলে অস্থির না হয়ে চায়ে ভেজা অংশটুকু দশ-পনেরো মিনিট দুধে ডুবিয়ে রাখুন। গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন। পরে সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলুন। তারপরেও যদি একটু দাগ থেকে যায় তাহলে কাপড় কাচার সোডা হালকা গরম পানিতে মিশিয়ে কাপড়টা ভিজিয়ে পনেরো মিনিট রাখুন, এরপর ধুয়ে ফেলুন। *কাপড়ে চুইংগাম লেগে গেলে পলিথিনের ব্যাগে ভরে কিছুক্ষণ রাখুন। চুইংগাম জমে গেলে ভোঁতা ছুরির ডগা দিয়ে সাবধানে চুলে ফেলুন। এরপর চুইংগাম লাগা জায়গাটার উপরে-নিচে ব্রাউন পেপার দিয়ে ইস্ত্রী করুন। *কাপড়ে মোম লেগে গেলে প্রথমে তা চামচ বা ভোঁতা ছুরি দিয়ে সাবধানে চেঁছে ফেলুন। এরপর মোম লাগা জায়গাটার উপরে-নিচে ব্রাউন পেপার রেখে ইস্ত্রী করুন, দাগ উঠে আসবে। *কাপড়ে তরকারির হলুদ দাগ লাগলে দাগের জায়গায় ভিনিগার লাগিয়ে দশ মিনিট রেখে দিন। এরপর সাবান দিয়ে ধুয়ে ফেলুন। *সুতি বা সিল্কের কাপড়ে কালির দাগ লাগলে সামান্য ডিটারজেন্ট, ভিনেগার ও গরম পানির মিশ্রণ তৈরি করে দাগা লাগা অংশটা তাতে কয়েক ঘণ্টা ডুবিয়ে রাখুন। এরপর হালকা গরম পানি আর সাবান দিয়ে ধুয়ে ফেলুন। *কাপড় থেকে পুরোনো কালির দাগ তুলতে চাইলে লবণ ও লেবুর রসের ঘন মিশ্রণ দাগে মাখিয়ে দুই ঘণ্টা রাখুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। *কাপড়ে বলপেনের কালি লাগলে প্রথমে স্পিরিট দিয়ে ও পরে পেট্রল দিয়ে স্পঞ্জ করুন, কালি চলে যাবে। *কাপড়ে লিপস্টিকের দাগ লাগলে জায়াগাটা স্পিরিট দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রাখুন, দাগ চলে যাবে। *শাড়ি বা কাপড়ে যদি তেল লেগে যায় তাহলে প্রথমে ওই জায়গায় ট্যালকম পাউডার লাগান। দশ মিনিট পর ঝেড়ে ফেলুন। এভাবে আরো একবার করুন। এরপর একটা নরম কাপড় পানিতে ভিজিয়ে তাতে সাবান বা ডিটারজেন্ট পাউডার লাগিয়ে হালকাভাবে দাগ লাগা জায়গাটা ঘষুন। এরপর একইভাবে পরিষ্কার ভেজা নরম কাপড় দিয়ে জায়গাটা দুই তিনবার মুছে ফেলুন, যাতে সাবান লেগে না থাকে। এবার শুকিয়ে ইস্ত্রী করে নিন। *কাপড় থেকে ভেজা কাদার দাগ দূর করতে সেদ্ধ আলুর খোসা দাগে ঘষুন। *ঘামের দাগ কাপড় থেকে তুলতে পানির মধ্যে দুই তিনটা ব্যথানাশক ট্যাবলেট গুলে নিয়ে কাপড় ধুয়ে ফেলুন। *ছবি আঁকার সময় বাচ্চাদের জামাকাপড়ে অনেক সময় ক্রেয়নের দাগ লেগে যায়। পুরোনো টুথব্রাশ ফিনাইলে ডুবিয়ে দাগা লাগা জায়গায় ঘষুন, দাগ উঠে যাবে। *কাপড় থেকে আলকাতরার দাগ তুলতে খানিকটা কেরোসিন দাগের জায়গায় ঘষে লাগান। এরপর রোদে শুকোতে দিন। কাপড় শুকিয়ে গেলে সাবান বা ডিটারজেন্ট পাউডার দিয়ে কাপড় ধুয়ে ফেলুন। *কাপড়ে মেহেদি লেগে গেলে দাগ লাগা জায়গাটা দুধে ভিজিয়ে রাখুন। আধ ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy