1 Answers
সামাজিক মানুষদের জন্য রয়েছে ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্ক। কিন্তু অসামাজিকদের জন্য তেমন কোনো কিছুই দেখা যায়নি এতোদিন। তবে এবার সে চাহিদা পূরণ করতে এলো একটি অ্যাপ-ক্লোক। নতুন এ অ্যাপটি সোশ্যাল নেটওয়ার্কের বিপরীতে অ্যান্টি সোশ্যাল নেটওয়ার্কের কাজ করবে। অধিকাংশ সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে আপনার বন্ধুদের কাছাকাছি যাওয়ার ব্যবস্থা করে, সেখানে ক্লোক নামে অ্যাপটি তাদের থেকে দূরে থাকতে সাহায্য করে। এ কাজে ক্লোক ব্যবহার করে লোকেশন ডেটা। সোশ্যাল নেটওয়ার্ক ফোরস্কয়ার ও ইন্সটাগ্রামের মাধ্যমে ক্লোক অ্যাপটি ব্যবহার করা যায়। অ্যাপটি চালু করলে একটি ম্যাপে আপনার বন্ধুদের অবস্থান দেখা যাবে। এরপর কোনো বন্ধুকে আপনি এড়িয়ে চলতে চাইলে তার উপর ‘ফ্ল্যাগ’ সিলেক্ট করে দিতে পারবেন। ফ্ল্যাগ করা কোনো বন্ধু আপনার ঠিক করে দেওয়া নির্দিষ্ট এলাকায় চলে আসলে তা আপনাকে সতর্ক করে দেবে। আর আপনি যদি সেরকম অসামাজিক হন তাহলে সময়মতো সেই বন্ধুকে এড়িয়ে যেতে পারবেন। অ্যাপটিতে ব্যবহারকারীকে সতর্ক করার জন্য আধ মাইল এলাকা ডিফল্ট হিসেবে সেট করা আছে। এতে আপনার বন্ধু আধ মাইল এলাকার ভেতর চলে আসলে তা আপনাকে সতর্ক করবে। এছাড়া দুই মাইল এলাকাও সিলেক্ট করা যাবে। অ্যাপটির ডেভেলপাররা জানিয়েছেন এখন শুধু ফোরস্কয়ার ও ইন্সটাগ্রাম ব্যবহার করে ক্লোক অ্যাপটির জন্য বন্ধুদের তথ্য সংগ্রহ করা গেলেও ভবিষ্যতে এতে আরো সোশ্যাল নেটওয়ার্কের তথ্য ব্যবহার করা হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy