4 Answers

নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে হবে। ভবিষ্যৎ এ যাতে আপনি অনেক ভাল পর্যায় যান সেই চেষ্টা করবেন। আর যদি তার কথা একান্তই মনে পড়ে কষ্ট পান তাহলে ভাববেন আমি কেন কষ্ট পাব, পাবে তো সে কারণ সে আমার সত্যিকারের ভালবাসাটা বুঝলোনা।

27007 views

নতুন আরেকটা কর।

27007 views

১. ঘুমান : ঘুমের বিকল্প আর কিছুই হতে পারে না। একজন সুখী মানুষই পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে পারেন। আপনি যখন প্রেমিক/প্রেমিকা ছাড়া ঝামেলামুক্ত জীবন যাপন করবেন তখনই আপনি ভালোভাবে ঘুমোতে পারবেন। আর ঘুমই আপনাকে এনে দিতে পারে অনাবিল সুখ যেটি একজন প্রেমিক/প্রেমিকা কখনোই এনে দিতে পারবে না। ২. খাবার খান : অনেক সুখী মানুষই আছেন যারা খেতে অনেক বেশি ভালোবাসেন। এছাড়া খাওয়া দাওয়া করলে মনও অনেক বেশি ভালো থাকে। এ কারণে আপনি যখন যা ইচ্ছা খেতে পারবেন তখন আপনার একেবারেই মনে হবে না যে আপনার জীবনে একজন প্রেমিক/প্রেমিকা থাকা খুব জরুরি। ৩. বাহিরে কাজ করুন : আপনি যখন জীবনের প্রয়োজনেই বাহিরে বাহিরে কাজ করবেন তখন আপনি অনেক বেশি ব্যস্ত থাকবেন। এর ফলে আপনার মনে এই চিন্তা কখনোই বাসা বাঁধার সুযোগই পাবে না যে আপনার একটা প্রেমিক/প্রেমিকা থাকা দরকার। এতে করে জীবন যুদ্ধে আপনি আরও অনেক বেশি এগিয়ে যাবেন এবং জীবনে একজন সফল মানুষ হতে পারবেন। ৪. ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলুন : একজন প্রেমিক/প্রেমিকা কখনোই আপনার স্বাস্থ্যের জন্য ভালো নয়। কেননা একটা সম্পর্কে অনেক ধরনের ঝামেলা হতে পারে যার কারণে আপনার স্বাস্থ্য ভেঙ্গে যেতে পারে। এ কারণে নিজের স্বাস্থবিধি মেনে চলুন দেখবেন মনেই হবে না যে আপনার জীবনে প্রেমিক/প্রেমিকা থাকা জরুরি। ৫. উচ্চস্বরে গান গেয়ে উঠুন : বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণাতে দেখা গেছে যে আপনি যদি গলা ছেড়ে উচ্চস্বরে গান গেয়ে থাকেন তাহলে আপনি মানসিকভাবে অনেক প্রশান্তি পাবেন। আপনি অনেক প্রফুল্ল থাকবেন। এ কারণে যতটা সম্ভব উচ্চস্বরে গান গেয়ে উঠুন দেখবেন আপনার কখনোই একা লাগবে না। ৬. নাচুন : নাচলে শরীর ও মন দুই অনেক ভালো থাকে। প্রতিদিন পছন্দমত গান চালিয়ে মনের আনন্দে নাচুন দেখবেন আপনি অনেকটা প্রাণবন্ত হয়ে উঠেছেন। ফলে আপনার প্রেমিক/প্রেমিকাের প্রয়োজনীয় তা ফুরিয়ে যাবে। ৭. ফ্যান্টাসি সাহিত্য পড়ুন : ফ্যান্টাসি বিষয়টিই মানুষকে হাসিয়ে তোলে এবং মানসিকভাবে সবসময় সতেজ রাখে। এ কারণে ফ্যান্টাসি বিভিন্ন ধরনের কবিতা, গল্প, উপন্যাস জাতীয় সাহিত্য পড়–ন। দেখবেন আপনি বেশ প্রাণবন্ত হয়ে উঠেছেন। এর ফলে আপনার জীবন থেকে প্রেমিক/প্রেমিকাের প্রয়োজনীয়তাও ফুরিয়ে যাবে। ৮. সুখী সময় পার করুন : প্রেমিক/প্রেমিকাের প্রয়োজনীয়তা নি:শেষের জন্য আপনি আপনার সময়গুলোকে মজা করে কাটিয়ে দিন। এক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের মজা করতে পারেন। বন্ধুদের সাথে মজা করতে পারেন। মজার কোনো মুভি দেখতে পারেন। ৯. অনেক বেশি ভ্রমণ করুন : আপনি যদি আপনার কাজের ফাঁকে ফাঁকে অনেক বেশি ভ্রমণ করেন আপনার সময়গুলো ভিন্নতার সাথে পার হবে। ফলে আপনার জীবনে বিষণœতা একেবারেই আসবে না। এতে করে আপনার কখনোই মনে হবে না যে আপনার একজন প্রেমিক/প্রেমিকা থাকা প্রয়োজন ছিল। ১০. নতুন নতুন বিষয় আবিষ্কার করুন : প্রেমিক/প্রেমিকাের প্রয়োজনীয়তা তখনই ফুরিয়ে যাবে যখন আপনি আপনার মেধাকে কাজে লাগিয়ে নতুন নতুন বিষয় আবিষ্কার করতে পারবেন। নতুন বিষয়ে মনোযোগ দিলে আপনার সময় খুব ভালোভাবে পার হয়ে যাবে। ১১. পুতুলের সাথে ঘুমান : আপনি যদি পুতুলকে পাশে নিয়ে ঘুমান তাহলে আপনার একা মনে হবে না। এর ফলেও আপনি প্রেমিক/প্রেমিকাের প্রয়োজনীয়তা বোধ করবেন না একেবারেই। ১২. কেনাকাটা করুন : নারীরা এমনিতেই অনেক বেশি শপিং করতে ভালোবাসেন। এ কারণে আপনিও বেশি বেশি করে শপিং করুন। এতে করে আপনার মন কখনই খারাপ থাকবে না। ফলে আপনি প্রেমিক/প্রেমিকাের প্রযোজনীয়তা বোধ করা থেকে বিরত থাকবেন। ১৩. পরিবারের সাথে বেশি করে সময় কাটান : পরিবার এমন একটি জায়গা যেখানে আপনার কখনোই মন খারাপ হবে না। এ কারণে আপনি যতটা বেশি পরিবারের সাথে সময় ব্যয় করবেন ততটা বেশি আপনি অনুভব করতে পারবেন যে জীবনে প্রেমিক/প্রেমিকাের প্রয়োজনীয়তা একেবারেই নেই। ১৪. ক্যারিয়ারে গুরুত্ব দিন : আপনি যখন আপনার ক্যারিয়ার তৈরিতে বেশি মনোযোগ দেবেন তখন স্বাভাবিকভাবেই আপনার সমস্ত সময় পার হবে এর পেছনেই। ফলে আপনার মনে এই চিন্তা আসার সময়ই হবে না যে প্রেমিক/প্রেমিকা জাতীয় কিছু একটা আপনার জীবনে থাকা প্রয়োজন। ১৫. স্বাধীনতাকে উপভোগ করুন : সকলেই বিশ্বাস করেন যে একটা সম্পর্কে জড়ালে তার সমস্ত স্বাধীনতা নষ্ট হয়ে যায়। এ কারণে আপনি এখন থেকেই আপনার স্বাধীনতাকে উপভোগ করুন তাহলে বিন্দু পরিমাণ সময়ও আপনার মনে হবে না যে আপনার একজন প্রেমিক/প্রেমিকা থাকা দরকার। বরং আপনার জীবন থেকে প্রেমিক/প্রেমিকাের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে।

27007 views

ব্যার্থ প্রেম ভুলে থাকতে সাহায্য করবে এমন কয়েকটি পরামর্শ :

  1. 'Out of sight , Out of mind' বলে একটা কথা প্রচলিত আছে । অর্থাৎ চোখের সামনে না থাকলে , মনেতেও থাকে না । কথাটি পুরোপুরি সত্য না হলেও মনের মানুষ যদি দীর্ঘদিন সামনে না আসে তাহলে তার স্মৃতি ধীরে ধীরে মলিন , ঝাপসা হতে থাকে । হৃদয়ে তাকে দেখতে না পাওয়ার বেথ্যা উপশমের একমাত্র ও মোক্ষম ঔষধ । তাই সময়কে তার আপন গতিতে যেতে দিন । কিছুদিন পর কষ্ট কমে আসবে এবং একসময় হয়ত তাকে মনেও পরবে না বা পরলেও তেমন কষ্ট লাগবে না । 
  2. নিজেকে ব্যাস্ত রাখুন পড়াশোনায় , গান - বাজনায় অথবা বন্ধু বা ভাই - বোনদের সাথে আড্ডায় । দেখবেন ধীরে ধীরে ভাল লাগছে । যে সব কাজ ভালবাসার মানুষটার সাথে একত্রে করতেন তা করা থেকে বিরত থাকুন বা চেষ্টা করুন ।
  3. যে পার্কে , রেস্তুরায় , কলেজ উনিভার্সিটির যেসব জায়গায় বসে গল্প করতেন বা যেখানে দেখা করতেন সেখানে বেশ কিছুদিন না যাওয়ার চেষ্টা করুন । 
  4. যেসব গান, কবিতা প্রেম বিরহের সাথে সম্পর্কিত তা পড়া ও শুনা থেকে বিরত থাকুন ।
  5.  ভালবাসার মানুষের দেয়া চিঠি , চিরকুট বা কবিতা , গল্প বা ছবি দেখবেন না বা পরবেন না । মবিলে থেকে তার নাম্বার ও এস.এম.এস মুছে দিন । আর যদি খুব রাগ হয় তবে তার দেয়া উপহার দেয়া জিনিসগুলো হয় কাউকে দিয়ে দিন নাহয় জালিয়ে দিন ।
  6. নিজের দেহের যত্ন নিন । প্রেমে ব্যার্থ বুজতে গালে খোঁচাখোঁচা দাড়ি , বড়বড় চুল বা অযথা সবসময় বিষন্ন থাকবেন না । বেশিবেশি হই - চই করারও প্রয়োজন নেই । স্বাভাবিক থাকুন । পোশাক - আষাকের যত্ন নিন ।
  7. ভালবাসার মানুষটাকে কখনও ভুলেও ফোন করতে যাবেন না । এই ব্যাপারে বন্ধুদের সাথে বাজি দর যেতে পারে যে 'ওকে' কখনও ফোন দিবেন না ।
  8. নিজের আত্মসম্মান সম্বন্ধে আরো সচেতন হোন । যে আপনাকে ব্যথা দিয়েছে বা ভুলে গিয়েছে , তার কাছে গিয়ে কখনও মাথা নিচু করে বলবেন না , তোমাকে ছাড়া জীবন বৃথা ।
  9. নতুন প্রেমের জন্য উঠে - পরে লাগবেন না । বন্ধুদের সাথে স্বাভাবিক ভাবেই মিশতে থাকুন । দেখবেন কষ্ট পালিয়ে গেছে ।
  10. নেহাৎ যদি কিছুতেই কাজ আসে না তবে মনের কষ্ট মিটাতে Boxing প্রাকটিস করতে পারেন বা বেশি বেশি ঘুমাতে পারেন ।

source

27007 views

Related Questions