1 Answers
[a] মাছির বংশবৃদ্ধি রোধ করার জন্য মল, মূত্র, গোবর, ঘোড়ার বিষ্ঠা, নোংরা আবর্জনা প্রভৃতি যাতে জমে উঠতে না পারে, সেই জন্য লোকালয় থেকে দূরে নির্দিষ্ট স্থানে ওইগুলোকে নিক্ষেপ করা উচিৎ । [b] উপদ্রুত এলাকায় নানারকম কীটনাশক ঔষধ স্প্রে করা দরকার । আবর্জনাময় স্থানে ব্লিচিং পাউডার, ফিনাইল ইত্যাদি ছড়াতে হবে । [c] মাছির উপদ্রব বাড়লে জলে ফিনাইল গুলে বারান্দা, উঠান, করিডোর ইত্যাদি মুছতে হবে । [d] খাদ্য বস্তুর ওপর যাতে মাছি বসতে না পারে, সেইজন্য খাবার সবসময় ঢেকে রাখতে হবে । [e] যেখানে-সেখানে মল-মূত্র ত্যাগ, কফ, থুতু ইত্যাদি ফেলা চলবে না ।
2509 views
Answered