1 Answers

জলে বাস করার জন্য পদ্মের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি হল :

[1] মূল:-

[a] পদ্মের মূলতন্ত্র সুগঠিত নয় ।

[b] পদ্মের প্রধান মূল থাকে না । পদ্মের মূল অস্থানিক প্রকৃতির । মূলগুলি গ্রন্থিকান্ড থেকে উত্পন্ন হয় ।

[c] পদ্মের মূলে মূলরোম এবং মূলত্রাণ থাকে না ।

[d]  মূলের সংবহন কলা সুগঠিত নয়, যান্ত্রিক কলা অনুপস্থিত ।

 

[2] কান্ড:-

[a] পদ্মের কান্ড গ্রন্থিকান্ড অর্থাৎ রাইজোম জাতীয় ।

[b] কান্ডটি জলের নীচে কাদার মধ্যে অনুভূমিকভাবে বৃদ্ধি পায় ।

[c] কান্ডের ত্বক কিউটিকলবিহীন, ত্বকে মোম জাতীয় আবরণ এবং রোম থাকে না ।

[d] কান্ড স্পঞ্জের মতো নরম এবং কান্ডের মধ্যে অনেক বাতাবকাশ থাকে ।

[e] যান্ত্রিক কলা থাকে না বা থাকলেও সুগঠিত নয় ।

[f] কান্ডের সংবহন কলা সুগঠিত নয় ।

 

[3] পাতা:-

পত্রবৃন্ত:-

[a] পদ্মের পত্রবৃন্ত এবং পুষ্পবৃন্তগুলি বেশ দীর্ঘ, বৃন্তের বহির্দেশ সূক্ষ্ম কাঁটা দিয়ে ঢাকা থাকে । জলজ প্রাণীর আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য এমন অভিযোজন ।

[b] বৃন্তের মধ্যে প্রচুর বাতাবকাশ থাকে । বাতাবকাশগুলিতে অক্সিজেন এবং কার্বন ডাই-অক্সাইড গ্যাস থাকে । শ্বসন এবং সালোকসংশ্লেষের সময় গাছ ওই গ্যাস ব্যবহার করে ।

[c]  বৃন্তের ত্বক কিউটিকলবিহীন,

[d]  বৃন্তের সংবহন কলা অনুন্নত এবং যান্ত্রিক কলার পরিমাণ কম ।

পত্র ফলক:-

[a] পদ্মের পাতাগুলি প্রথম অবস্থায় জলের ওপরে ভেসে থাকে, কিন্তু পরিণত অবস্থায় পাতাগুলো জলের কিছু ওপরে বাঁকাভাবে অবস্থান করে ।

[b] পাতার ফলকগুলি আকারে বেশ বড়ো এবং গোলাকার ।

[c] ফলকের ওপরের তল মসৃণ এবং মোমজাতীয় আবরণ দ্বারা আবৃত ।

[d] পাতার ত্বকে কিউটিকল আছে । পত্ররন্ধ্র কেবল ঊর্ধ ত্বকে অবস্থিত ।

[e] পাতার সংবহন কলা সুগঠিত, যান্ত্রিক কলা অনুপস্থিত ।

 

[4] ফুল:-

[a] পদ্মের ফুলগুলি পতঙ্গ পরাগী ।

[b] পদ্মের ফুলগুলি বেশ বড়ো এবং উজ্জ্বল বর্ণের ।

[c] পদ্মের পুষ্পাক্ষ স্পঞ্জের মতো এবং বাতাবকাশযুক্ত ।

[d] স্ত্রীস্তবক শাঙ্কবাকার ।

[e] পদ্মের পুংকেশরের সংখ্যা অসংখ্য ।

 

[5] বীজ:-

[a] পদ্মের বীজত্বক খুব শক্ত এবং অভেদ্য ।

[b] পদ্মবীজের বহুদিন পর্যন্ত (কয়েক বছর থেকে কয়েক শ’ বছর) অঙ্কুরোদ্গম শক্তি রক্ষা করার ক্ষমতা আছে ।

 

[6] অন্যান্য বৈশিষ্ট্য:-

[a] পদ্মগাছের বেশিরভাগ অংশ জলে নিমজ্জিত থাকায় এদের বাষ্পমোচনের হার খুব কম ।

[b] পদ্ম অঙ্গজ জননের দ্বারা বংশবিস্তার করে ।

[c] পদ্মের সারা দেহ দিয়েই জলশোষণের ক্ষমতা আছে ।

2652 views