1 Answers

ঘরের দেয়ালে ছবি ঝুলিয়ে রাখা সম্পূর্ণ হারাম। বিশেষ করে বড় ছবিগুলা। যদিও শুধু মাথা এবং শরীরের কিছু অংশ বিশেষ দেখা যায়। সম্মান প্রদর্শনের জন্যই মানুষেরা এরকম করে থাকে। এ ধরণের সম্মান থেকেই শির্কের সূচনা হয়েছে। ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নূহ (আঃ)এর কাওমের লোকেরা প্রথমে কতিপয় সৎ লোকের ছবি উঠিয়ে রেখেছিল। উদ্দেশ্য ছিল তাদেরকে দেখে তাদের এবাদতের কথা স্মরণ করে আল্লাহর এবাদতে উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধি করা। দীর্ঘ দিন অতিবাহিত হওয়ার পর তারা স্বয়ং উক্ত সৎ ব্যক্তিদের ইবাদত শুরু করে দেয়। বিষয়/প্রশ্নঃ (৮৬) গ্রন্থের নামঃ ফাতাওয়া আরকানুল ইসলাম বিভাগের নামঃ ঈমান লেখকের নামঃ শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহঃ) অনুবাদ করেছেনঃ আবদুল্লাহ শাহেদ আল মাদানি - আবদুল্লাহ আল কাফী

2555 views Answered

Related Questions

Next steps