1 Answers

গাছের শেকড় কে যদি দূর্বল করা হয় কিংবা করে দেয়া হয় তাহলে সে গাছ নামে যত বড়ই হোক না কেন কিংবা বাস্তবেও সেটি যত বড়ই হোক না কেন শেকড় দূর্বল করে দেয়ার কারণে ঐ গাছ কিন্তু 'বনসাই' এ রুপান্তরিত হয়। অনুরুপভাবে কেবল ক্রিকেট নয় সর্বক্ষেত্রেই শেকড়ের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। ধরুণ আমাদের শিক্ষা-দীক্ষার অন্যতম শেকড় প্রাথমিক বিদ্যালয় এবং পরিবার। এখানেও ভিত্তি দূর্বল। ধরুণ একটি উচুঁ বিল্ডিং, যদি ভিত্তি দূর্বল হয় তাহলে কি ঘটতে পারে রানা প্লাজার মতো ঘটনা দিয়ে আমরা তা প্রত্যক্ষ করেছি। মোদ্দাকথা আমাদের দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য প্রয়োজন আমাদের দেশের তৃণমূল পর্যায়ের ক্রিকাটারদের যথাযথ নার্সিং করা। যদি তা না করা হয় তবে সেটি মূল্যহীন (সব বনসাই মূল্যহীন নয়) বনসাইয়ে রুপান্তরিত হবে। বাংলাদেশ শুধু টেস্ট নয় সকল ক্ষেত্রেই বাজে খেলার অন্যতম কারণ আমাদের দেশের ক্রিকেটের তৃণমূল পর্যায়ে দূর্বল ব্যবস্থাপনা, রাজনৈতিক হস্তক্ষেপ, স্বজনপ্রীতি, সুশাসন প্রভৃতি। সংক্ষেপে এর চেয়ে বেশি আর কিছু বলতে পারিনি বলে দুঃখিত। ধন্যবাদ

2758 views Answered

Related Questions

Next steps