3 Answers

মিয়োসিসঃঃ

জনন মাতৃকোষের নিউক্লিয়াসে মিয়োসিস ঘটে। মিয়োসিসের ফলে একটি নিউক্লিয়াস থেকে চারটি অপত্য নিউক্লিয়াসের জন্ম হয়। হোমোলগাস ক্রোমোসোমগুলো জোড়ায় জোড়ায় মিলিত হয়ে বাইভ্যালেন্ট সৃষ্টি হয়। মিয়োসিসে ক্রোমোসোমের একবার এবং নিউক্লিয়াসের দুবার বিভাজন ঘটে। অপত্য নিউক্লিয়াসের ক্রোমোসোম সংখ্যা মাতৃ-নিউক্লিয়াসের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়। কায়াজমা সৃষ্টি ও ক্রসিং ওভারের ফলে নন-সিস্টার ক্রোমাটিডগুলোর মধ্যে অংশের বিনিময় ঘটে। ফলে নিউক্লিয়াসে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। 


মাইটোসিসঃ

১| এ প্রক্রিয়ায় প্রতিটি ক্রোমোসোম লম্বালম্বিভাবে তথা অনুদৈর্ঘ্যে দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। ২| প্রতিটি ক্রোমাটিড তথা অপত্য ক্রোমোসোম তার নিকটস্থ মেরুতে পৌছে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে। কাজেই দুটি অপত্য কোষেই ক্রোমসোম সংখ্যা সমান থাকে। ৩|অপত্য কোষগুলো মাতৃকোষের সমগুনসম্পন্ন হয়,কারণ জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রক জিনসমূহ বহনকারী ক্রোমোসোমগুলোর প্রতিটি লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের নিউক্লিয়াসে যায়। ৪| অপত্য কোষের ক্রোমসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমসোম সংখ্যার সমান হয়ে থাকে। ৫| অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আয়তনের হয়।

3289 views Answered

মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয় এবং মিয়োসিস কোষ বিভাজন প্রধানত জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘেটে। সপুস্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বাকারের মধ্যে এবং উন্নত প্রাণিদেহে শুক্রাশয় ও ডিম্বাশয় এর মধ্যে মিয়োসিস ঘটে।

3289 views Answered

সাদৃশ্য শব্দের অর্থ মিল বা সমতা। নিচে মাইটোসিস ও মিয়োসিসের সাদৃশ্য উল্লেখ করা হলোঃ-

  • মাইটোসিস ও মিয়োসিস উভয়েই কোষ বিভাজন পদ্ধতি। 
  • উভয়টিই উচ্চশ্রেণীর জীবে ঘটে থাকে।
  • উভয় পদ্ধতিতেই একটি কোষ থেকে একাধিক অপত্য কোষের সৃষ্টি হয়। 
  • উভয় পদ্ধতিতেই ক্রোমোজোম একবার বিভাজিত হয়।
  • উভয় কোষ বিভাজনই জীবের জীবনধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
আশা করি বুঝতে পেরেছেন। 
3289 views Answered

Related Questions

Next steps