1 Answers
১। প্রথমেই আপনার টিভি/কম্পিউটার টি বন্ধ করুন।
২। এখন একটি শুকনো সুতি/লিনেন কাপড় দিয়ে আলতো ভাবে পরিষ্কার করুন। মনে রাখবেন, খুব জোরে ঘষা ট্যদিবেন না; এতে স্ক্রীন এ দাগ পড়তে পারে।
৩। শুধু শুকনো কাপড় দিয়ে হয়ত সব ময়লা পরিষ্কার নাও হতে পারে তাই কাপড়টিকে ডিসটিলড ওয়াটার অথবা সমান অনুপাতে হোয়াইট ভিনেগার এবং ডিসটিলড ওয়াটার এর মিশ্রণে ডুবিয়ে পরিষ্কার করুন। বাজারে অনেক কোম্পানি স্প্রে/ক্লিনার বিক্রি করে তবে এসবের চাইতে ৫০/৫০ অনুপাতে হোয়াইট ভিনেগার ও ডিসটিলড ওয়াটার এর মিশ্রণ বেশি কার্যকরী।
যা কখনোই করবেন নাঃ
১। শক্ত কাপড় ব্যবহার একদম করবেন না।
২। সরাসরি কোন পানি/তরল স্ক্রীন এ প্রয়োগ করা যাবেনা।
৩। কঠিন দাগ দূর করার জন্য নখ/শক্ত কিছু দিয়ে খোঁচা দিবেন না।
3731 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy