1 Answers
আধুনিক সমরাস্ত্রে ক্ষেপণাস্ত্র (ইংরেজি: Missile) গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে। ক্ষেপণাস্ত্র হচ্ছে স্ব-প্রণোদিত (সেলফ প্রপেলড) সিস্টেম। ক্ষেপণাস্ত্র চারটি অংশ নিয়ে গঠিত: টার্গেটিং অথবা গাইডেন্স, ফ্লাইট সিস্টেম, ইঞ্জিন এবং ওআর হেড। ক্ষেত্রবিশেষে নানারকম কাজের জন্য বিশেষভাবে তৈরিকৃত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যেমন: ভুমি থেকে ভুমি এবং আকাশ থেকে ভুমি, আকাশ থেকে আকাশ, আকাশ থেকে ভূমি অথবা অ্যান্টি- স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র। উদাহরণঃ এফজিএম-১৪৮ জাভেলিন, মিম-১০৪ প্যাট্রিয়ট, অ্যারো মিসাইল। আগ্নেয়াস্ত্র এক প্রকার হাতিয়ার যা নিয়ন্ত্রিত বিস্ফোরনের দ্বারা এক অথবা একাধিক ক্ষেপণসাধ্য বস্তূ অতি দ্রুত প্রক্ষেপ করতে সক্ষম। বিভিন্ন প্রকার আগ্নেয়াস্ত্র রয়েছে৷ এদের মধ্যে উল্লেখযোগ্য হল:, একে-৪৭, এম ১৯১১, এম১৬ রাইফেল, গ্রেনেড, গ্লক ১৯ ইত্যাদি।