1 Answers
ট্রেন লাইন গুলির মাঝখানে এই চুনযুক্ত পাথরগুলিকে বলা হয় নুড়ি বা ব্যালেস্ট। এটি মূলত লাইনের বেড তৈরির জন্য ব্যবহৃত হয় যার উপর রেললাইন শুয়ে থাকে। এই এব্রো থেব্রো খচিত পাথরগুলি লাইনের স্লিপার গুলোকে স্থায়ী ও মজবুত ভাবে টিকিয়ে রাখতে ব্যবহৃত হয়। কাঠের রেল বন্ধন গুলিকে ঠিক জায়গায় বসিয়ে রাখতে এই খচিত পাথর ব্যাবহার করা হয়। এই কাঠের স্লিপার্স গুলোকে দৃঢ় ভাবে সংযুক্ত রাখতে সাহায্য করে। এই পাথর মসৃণ না, এগুলির ধারালো থাকে যাতে কাঠের beams একে অপরের উপর স্লাইড বা পিছলে না যায়। পাথরগুলি মাটির কম্পন, ওজন পরিবর্তনের সুবিধা প্রদান করে এবং বৃষ্টিপাতের পর ট্র্যাকগুলির থেকে জল নিষ্কাশন করতে সাহায্য করে। এই খচিত পাথর মাটির ভিত্তি গঠন করে, যা মাটির বৃদ্ধিকে উচ্চতর করে তোলে যাতে ট্র্যাকগুলি বন্যা থেকে রক্ষা পায়। তাছাড়া ট্র্যাকের আশেপাশে ঘাস বা গাছপালা দ্রুত জন্মাতে দেয়না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy