1 Answers
এক্ষেত্রে আমাদের দুটি বিষয়ের প্রতি লক্ষ্য করতে হবে।
১. একবার কাটার পর থেকে দ্বিতীয়বার কাটার মাঝে কতোটুকু সময় বিলম্ব করা যাবে?
২. কাটার ক্ষেত্রে লক্ষ্যনীয় পরিমাণ কতোটুকু?
প্রথম প্রশ্নের জবাবে আমরা সুস্পষ্ট হাদীস পেয়ে যাই। আর তা হলো,
হযরত আনাস (রাঃ) বলেন, “মোঁছ ছাঁটা, নখ কাটা, নাভির নিচের লোম চাঁছা এবং বগলের লোম তুলে ফেলার ব্যাপারে আমাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছে; যাতে আমরা সে সব চল্লিশ দিনের বেশী ছেড়ে না রাখি।” (সহিহ্ মুসলিম ২৫৮ নং হাদিস)
আর দ্বিতীয় ক্ষেত্রে মনে রাখতে হবে যে, ব্লেড, ক্ষুর, কাঁচি বা সেভিং মেশিন দ্বারা গোপনাঙ্গের লোম পরিস্কার করা পুরুষ ও নারী উভয়ের জন্য জায়েয। অনুরূপভাবে হেয়ার রিমুভার জাতীয় ক্যামিক্যাল দ্বারা পরিস্কার করাতেও শরীয়তের কোন বাধা নেই। তবে পুরুষের জন্য চেঁছে ফেলা এবং মহিলাদের জন্য উপড়িয়ে ফেলা মুস্তাহাব।(কিতাবুল ফিকহ আ’লাল মাযাহিবিল আরবাআ’ ২/৪৫)
সুতরাং, কেউ যদি কাঁচি বা সেভিং মেশিন দ্বারা ছোট করে রাখে, তাহলে জায়েয হবে, তবে উত্তম হবে না। কেননা, কিতাবুন নাওয়াযিলে এসেছে,
فإن أزال شعره بغير الحديد لا يكون على وجه السنة
অর্থাৎ, যদি কেউ চেঁছে না ফেলে অন্য কোনভাবে পরিষ্কার করে, তাহলে তা সুন্নাহ অনুযায়ী হবে না। (কিতাবুন নাওয়াযিল ১৫/৫৪৭)
والله اعلم بالصواب
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy