ওরাল ক্যান্সার কি?

ওরাল ক্যান্সার কি নিরাময় যোগ্য? বিস্তারিত আশা করছি!
2925 views

1 Answers

জি,ওরাল ক্যান্সার নিরাময় সম্ভব। তবে সবার ক্ষেত্রে চিকিৎসায়  ভাল ফল বয়ে আনবে এমনটি হয়। আমরা ক্যান্সার বলে থাকি যখন শরীরের কোথায় অনিয়ন্ত্রিত কোষ বিভাজন দেখা যায়। এটি যে অঙ্গ তে দেখা যায় আমরা সেই অঙ্গ তে ক্যান্সার হয়েছে বলে ধরে নেই। ঠিক তেমন যখন জিহ্বা এবং মুখ গহ্বর এর কোষের অস্বাভাবিক বৃদ্ধির কিংবা অনিয়ন্ত্রিত বিভাজন দেখা দিবে তখন সেটিকে ওরাল ক্যান্সারের সংগায় সংগায়িত করতে পারি।ওরাল ক্যান্সার মূলত গলা,সাইনাস, গাল,তালু, ঠোট,জিহ্বায় হতে পারে যা পুরোপুরিভাবে নিরাময় করা বেশ কষ্টসাধ্য। এর প্রধান লক্ষণ উক্ত স্থানি গুলিতে ক্ষত,গিলতে সমস্যা কিংবা ব্যথা,মুখের ভেতর রক্ত ঝরা, কথা বলতে তীব্র বেদনা ইত্যাদি।

2925 views Answered

Next steps