তালাকের বিধান কি?
রাগ পূর্বক বশত স্বামীকে ৩বার মুখে তালাক বলে দিয়েছি। এখন কি আমাদের তালাক হয়ে গেছে?
সঠিক উত্তর জানতে চাই।
2573 views
1 Answers
রাগ পূর্বক স্বামীকে তিনবার মুখে তালাক বলে দেওয়াতে আপনাদের তালাক হয়ে যায়নি। তালাকের অধিকার মূলত পুরুষদের বা স্বামীদের দেওয়া হয়েছে। নারীরা তালাক দিতে পারে না। কোন পুরুষ যদি প্রকৃতপক্ষে অথবা ঠাট্টাচ্ছলে তালাক দিলেও তা পতিত হবে। আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিনটি বিষয়ে প্রকৃতপক্ষে বললেও এবং ঠাট্টাচ্ছলে বললেও যথার্থ বলে বিবেচিত হবেঃ বিয়ে, তালাক ও রাজআত (তালাক প্রত্যাহার) । (সূনান আত তিরমিজী হাদিস নম্বরঃ ১১৮৪ হাদিসের মানঃ সহিহ)।
2573 views
Answered