3 Answers
আপনি যদি নিয়ম,সূত্র মেনে অংক করেন এবং অংকের ফলাফল যদি সঠিক হয়,তাহলে পূর্ণ নম্বর পাবেন। অর্থাৎ পদার্থবিজ্ঞানের অংকের সূত্র,নিয়ম ঠিক থাকলে এবং উত্তর সঠিক হলে কোন নম্বর কাটবে না।
পদাথবিজ্ঞানে অঙ্ক করার জন্য প্রয়োজনীয় মানগুলো তোলার জন্য ১ নাম্বার পাবেন। যেমন u= .. , v=.. , t=.. এগুলো। অঙ্কের সূত্র সঠিকভাবে লেখার জন্য ১ নাম্বার পাবেন। আর সঠিকভাবে অঙ্ক করলে আরো ১ নাম্বার পাবেন। ঘ এর উত্তরে সাধারণত একটু বণনা থাকে। সেই বণনা সঠিক ও সুন্দর হলে বাকি ১ নাম্বার পাবেন। আর আপনার হাতের লেখা সুন্দর হলে আপনার ভালো নম্বর পাবেন। হাতের লেখা খারাপ হলে অনেক টিচারই পুরোপুরি নম্বর দিতে চায় না।
না,অংক হলে কোন নাম্বার কাটবে না।তবে সৃজনশীল হলে আপনাকে সৃজনশীলের প্রসেসটা অনুসরণ করতে হবে।অংকটি 'গ' এর হলে আপনাকে জ্ঞান,অনুধাবন এর জন্য কিছু লিখতে হবে অংকটি সম্পর্কিত।যদি 'গ' নং প্রশ্নে বলে অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় কর?তাহলে আপনাকে প্রথমে লিখতে হবে অভিকর্ষজ ত্বরণ কাকে বলে?এটা হলো জ্ঞানমূলক অংশ।এটার জন্য পাবেন ১ নম্বর।তারপর অভিকর্ষজ ত্বরণ সম্পর্কে আপনি যা জানেন তা লিখবেন নিজের ভাষায়।এটা হলো 'অনুধাবন' অংশ।এটার জন্য আরো ১ নম্বর । তারপর অংকটি করলে এবং তা হলে আপনি ৩ এ ৩ পাবেন।অংকটি হলো প্রয়োগমূলক অংশ।এর জন্য রয়েছে ১ নম্বর।এক্ষেত্রে নাম্বার কাঁটার কোন সুযোগ নেই। এখানে আপনি কিসের মান বের করতে বলছে তা লিখলে এবং ধরতে পারলেই ২ নম্বর পেয়ে যাচ্ছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy