1 Answers

Object : Verb কে “কি” বা ”কাকে” দ্বারা প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় তাই Object বা কর্ম। Object চিনতে হলে আমাদেরকে জানতে হবে Transitive ও Intransitive Verb সম্পর্কে। আমরা আগের Verb-এর পোষ্টের মাধ্যমে জেনেছিলাম যে, যে Verb-এর পর Object বসানো যায় সেটা Transitive Verb আর যে Verb-এর পর Object বসে না সেটা Intransitive Verb. তাহলে আমরা বিষয়টা মোটামোটি ক্লিয়ার হলাম যে, Object শুধু Transitive Verb এর পরে বসে। এই ধরনের বাক্যকে Passive Voice-এ রূপান্তরিত করা যায়। যেমনঃ 1. I drink water every morning. 2. Ruma loves flowers. 3. Foysol gives me a precious gift. [১ম বাক্যে water, ২য় বাক্যে flowers, ৩য় বাক্যে me ও a precious gift হল Object।] Complement : Complement বুঝতে হলে আমাদের উদাহরন দেখতে হবে। চলুন দেখে নিইঃ John is a student. এখানে student কি Object? না, অবশ্যই নয়। কেননা, Object-এর সাথে Verb-এর সম্পর্ক আছে। যেমনঃ He plays Cricket . বাক্যটিতে Cricket হলো Object কারন এটি নিয়ে Subject বা কর্তা কাজ করছে আর কাজটি অর্থাৎ Verb-টি হলো “plays”. তাহলে “student” নিশ্চয়ই Object নয়। এবং এটিকেই বলে Complement. মূলত, Complement হলো Subject-এরই একটি ভিন্ন পরিচয়। He plays Cricket বাক্যে He এবং Cricket এক জিনিস নয়। দুটোই আলাদা আলাদা বিষয়। কিন্তু আমরা যদি John is a student বাক্যটি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে, যিনি John তিনিই student. আমরা এভাবে বলতে পারি যে, John = student. তার মানে আমরা বুঝতে পারলাম যে, Verb- এর সাথে যেমন Object-এর সম্পর্ক আছে তেমনি Complement-এর সাথে Subject-এর সম্পর্ক আছে। এই ধরনের বাক্যকে Passive Voice-এ রূপান্তরিত করা যায় না। এভাবে Verb-এর পরে Subject-এরই অন্য একটি পরিচয় বসলে তাকে Complement বলে। আর, Subject ও Complement-এর মধ্যে যে Verb-টি থাকে তাকে link বা Linking Verb বলে। তাহলে এখন প্রশ্ন হলো Linking Verb কি? যে Verb দ্বারা Subject ও Complement-এর মধ্যে সম্পর্ক সৃষ্টি করে, তাকে Linking Verb বলে। অর্থাৎ Linking Verb Subject ও Complement-এর মধ্যে যোগসূত্র স্থাপন করে। যেমনঃ 1. This is a toy. 2. Jibon is a scientist.

2794 views Answered

Related Questions

Object কি?
1 Answers 3089 Views

Next steps