আমার ভালবাসার মানুষটিকে বিবাহের জন্য আল্লাহ এর কাছে দোয়া করতে পারব কি?
3 Answers
এজন্য প্রথমে দরুদ পরবেন এরপর আল্লাহর কাছে আপনার মনোবাসনা প্রকাশ করবেন আবার সর্বশেষে দরুদ পরবেন । তাহলে আশা করা যায় আল্লাহর ইচ্ছায় আপনার মনোবাসনা পূর্ন হবে। কারন মহান আল্লাহ পাক দরুদ এর মধ্যবর্তি সকল দোয়া কবুল করেন।
সৎ ইচ্ছা সম্পর্কে আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ খুশী হন। আপনার ইচ্ছা ভালো হলেই কোনো সমস্যা নাই। মন খুলে আল্লাহর কাছে প্রার্থনা করেন।
ইসলামে নারী পুরুষের সম্পর্কের পবিত্র আর বৈধ পন্থা হল বিয়ে। এর বাইরে অর্থাৎ বিয়ের আগে নারী পুরুষের সম্পর্ক অর্থাৎ প্রেম ভালবাসা সম্পূর্ণ হারাম। যদি আপনি শরীয়তের নিয়ম ভেঙে ভুল করেই ফেলেছেন, আর উক্ত ভুল শোধরানোর জন্য শুধু তাকে বিয়ে করে আল্লাহর কাছে সত্য মনে তওবা করতে চেয়েছেন এবং তাকেই স্বামীর শ্রদ্ধা দিয়ে একটা হালাল সম্পর্ক গড়ার নিয়্যাত করেছেন এজন্য আল্লাহ আপনাদের মাফ করবেন। আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ হে ঈমানদারগণ! তোমরা সকলে আল্লাহর কাছে তওবা 'প্রত্যাবর্তন' কর, যাতে তোমরা সফলকাম হতে পার। (সূরা নূরঃ ৩১) অর্থাৎ তোমরা নিজেদের প্রতিপালকের নিকট 'পাপের জন্য' ক্ষমা প্রার্থনা কর, অতঃপর তাঁর কাছে তওবা 'প্রত্যাবর্তন' কর। (সূরা হূদঃ ৩) জনাবা! আপনার ভালবাসার মানুষটিকে বিবাহের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। কোরআনের বানীঃ আর যারা প্রার্থনা করেঃ হে আমাদের প্রতিপালক! আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান কর যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দাও। (ফুরকানঃ ৭৪) অবশ্য উক্ত আয়য়াতে স্ত্রী চাওয়ার কথা উল্লেখ আছে কিন্তু কোন মহিলাও নেককার স্বামী পাওয়ার জন্য এই দোয়া পড়তে পারবে। কারন আল্লাহ সকলের অন্তরের ভাষা জানেন আর কে কি জন্য কি চাচ্ছেন তাও তিনি জানেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy