আমার স্ত্রী মাত্র দুই দিন ফেমিকন খেয়েছে তার মধ্যে সহবাস করেছি দুইবার তো এখন আমার স্ত্রী আর ফেমিকন খাবেনা সে ক্ষেত্রে আমার করণীয় কি?
1 Answers
এই ফেমিকন পিল হলো স্বল্পমেয়াদী জন্মবিরতিকরণ পিল । এই পিল ইমার্জেন্সি পিলের মত সেবন করলে জন্মনিয়ন্ত্রণে আনতে পারবেন না। যেহেতু আপনার স্ত্রী এই ফেমিকন পিল ২ দিনে ২ টি পিল খেয়েছে এবং ২ বার সহবাস করেছেন এতে ২ দিনে ২ টি পিল খেয়ে জন্মনিয়ন্ত্রণে আনা কোন ভাবেই সম্ভব নয়।তাই আপনার স্ত্রী প্রেগন্যান্ট হতে পারে বা প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা আছে।
এই ফেমিকন পিল খেতে হয় যত দিন বাচ্চা নিবেন না ততদিন নিয়মিত নিয়ম মেনে সেবন করতে হয় এই পিল অনিয়ম ভাবে সেবন করলে মাসিকে অনিয়ম হয় ফলে মাসিক অনিয়মিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
এখন যেহেতু আপনার স্ত্রী এই ফেমিকন পিল খেতে চাচ্ছেন না সে ক্ষেত্রে সহবাসে কনডম ব্যবহার করুন এবং আপনার স্ত্রী প্রেগন্যান্ট হয়েছে কি না তা নিশ্চিত হতে পরবর্তী মাসিকের তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। মাসিক বন্ধ হলে মাসিক বন্ধের ২০ দিন পর প্রেগন্যান্সি টেস্ট করবেন।
ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy