2 Answers
কোনো কাজ শুরু করার আগে 'বিসমিল্লাহ 'পাঠ করুন এবং কাজটি শেষ হয়ে গেলে আল্লাহর শুকরিয়া আদায় করে 'আলহামদুলিল্লাহ' পাঠ করুন
কিয়ামাত পর্যন্ত যদি আল্লাহর নেয়ামতের শোকর আদায় করি তবু তার একটি নেয়ামাতের শোকর আদায় করা সম্ভব হবেনা। মহান আল্লাহ তায়ালা আমাদের কে দিয়েছেন অসংখ্য অগণিত নেয়ামাতের ভান্ডার। বান্দার করণীয় হল, আল্লাহ তাকে যে নেয়ামত দিয়েছেন ও বালা-মুসীবত থেকে রক্ষা করেছেন, সেজন্য সবসময় তাঁর কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে এরশাদ করেছেন, "আর আল্লাহ তোমাদেরকে বের করেছেন, তোমাদের মাতৃগর্ভ থেকে এমতাবস্থায় যে, তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন শ্রবণশক্তি, চক্ষু ও অন্তর। যাতে তোমরা শুকরিয়া আদায় কর।" (সুরা নাহল, আয়াত নং ৭৮) এই সকল শক্তি মহান আল্লাহ এই জন্য দান করেছেন, যাতে মানুষ এই সব অঙ্গপ্রত্যঙ্গ এমনভাবে ব্যবহার করবে, যাতে আল্লাহ খুশি হন। তা দিয়ে আল্লাহর আনুগত্য ও ইবাদত করবে। এটিই হল আল্লাহর অনুগ্রহের কৃতজ্ঞতা। হাদীসে কুদসীতে বর্ণিত, মহান আল্লাহ বলেন, "আমার বান্দা যে সব জিনিস দিয়ে আমার নৈকট্য লাভ করে তার মধ্যে সবচেয়ে প্রিয় হল আমি যা তাদের উপর ফরয করেছি। তাছাড়া নফল ইবাদত দ্বারাও সে আমার অধিক নৈকট্য লাভে সচেষ্ট হয়। পরিশেষে আমি তাকে ভালবাসতে শুরু করি। আর যখন আমি তাকে ভালবাসতে শুরু করি, তখন আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে, তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। সে চাইলে তাকে দান করি, আশ্রয় চাইলে তাকে আশ্রয় দিই। (বুখারী, কিতাবুর রিক্বাক) কিছু লোক এই হাদীসের ভুল অর্থ নিয়ে আল্লাহর অলীদেরকে আল্লাহ প্রদত্ত শক্তির মালিক বলে মনে করে। অথচ, হাদীসের স্পষ্ট অর্থ হল যে, যখন বান্দা আল্লাহর ইবাদত ও আনুগত্যে নিষ্ঠাবান হয়। তখন তার প্রতিটি কর্ম আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে। সে তার কান দিয়ে ঐ কথাই শোনে, চোখ দিয়ে ঐ জিনিসই দেখে, যাতে আল্লাহর অনুমতি আছে। যে জিনিস হাত দিয়ে ধরে বা যে পথে চলে, তা শরীয়ত সমর্থিত। আল্লাহর অবাধ্যতায় তা ব্যবহার করে না, বরং তা একমাত্র তাঁর আনুগত্যে ব্যবহার করে। আর এটিই শুকরিয়া আদায়ের সবচেয়ে বড় মাধ্যম।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy