যারা আল্লাহর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে হাবীবুল্লাহ (আল্লাহর হাবীব) বলে তাদের হুকুম কি?
1 Answers
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর বন্ধু। এতে কোন সন্দেহ নেই। আল্লাহকে তিনি খুব ভাল বাসতেন আল্লাহও তাকে খুব ভালবাসেন। কিন্তু এর চেয়ে উত্তম শব্দ দ্বারা তাঁর প্রশংসা করা যায়। তা হল খালীলুল্লাহ বা আল্লাহর নিকটতম বন্ধু। সুতরাং রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর বন্ধু। তিনি বলেন, ) اِنَّ اللَّهَ اتَّخَذَنِي خَلِيلًا كَمَا اتَّخَذَ إِبْرَاهِيمَ خَلِيلًا( “আল্লাহ তাআ’লা আমাকে নিকটতম বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। যেমনভাবে আল্লাহ তাআ’লা ইবরাহীম (আঃ)কে নিকটতম বন্ধু হিসাবে গ্রহণ করেছেন।” যে ব্যক্তি রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে হাবীবুল্লাহ গুণে গুণাম্বিত করল, সে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর মর্যাদা কমিয়ে দিল। হাবীবুল্লাহর চেয়ে খলীলুল্লাহর মর্যাদা বেশী। প্রতিটি মুমিনই আল্লাহর হাবীব। কিন্তু রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর মর্যাদা এর চেয়ে বেশী। আল্লাহ তাআ’লা ইবরাহীম (আঃ) ও মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে খলীল বা বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। এই জন্যই আমরা বলি যে, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খলীলুল্লাহ। কারণ হাবীবুল্লাহর চেয়ে খলীলুল্লাহর ভিতরে বন্ধুত্বের অর্থ বেশী পরিমাণে বর্তমান রয়েছে। বিষয়/প্রশ্নঃ (৪৫) গ্রন্থের নামঃ ফাতাওয়া আরকানুল ইসলাম বিভাগের নামঃ ঈমান লেখকের নামঃ শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহঃ) অনুবাদ করেছেনঃ আবদুল্লাহ শাহেদ আল মাদানি - আবদুল্লাহ আল কাফী
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy