1 Answers
বরশি দিয়ে মাছ ধরা ইসলাম ধর্মে জায়েজ আছে। উদাহরণঃ আদী ইবনে হাতিম (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে তীরের শিকার সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেনঃ যদি তীরের ধারালো অংশ দ্বারা আঘাত করে থাক তাহলে খাও , আর যদি ফলার আঘাত লেগে থাকে এবং শিকারটি মারা যায় , তাহলে খেও না। কেননা, সেটি ওয়াকীয বা থেতলে মরার মধ্যে গণ্য। যদি তীরের ধারালো অংশ দ্বারা আঘাত করে জবেহ করা পশু হালাল হয়! তাহলে বরশি দিয়ে মাছ ধরা ইসলাম ধর্মে নাজায়েজ হবে কেন? আর মাছকে তো জবেহ-ও করতে হয়না। আর হাদিস থেকে এই কথা বুঝা যায় যে, মাছ মারা গিয়ে পানির উপর ভেসে উঠলেও তা হালাল।
4240 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy