2 Answers
যে পদার্থকে ভাঙলে ওই একই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। লোহা, তামা, সোনা,রুপা, অক্সিজেন, আয়োডিন,জিংক ইত্যাদি মৌলিক পদার্থের উদাহরণ
যেসব পদার্থকে ভাঙলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদের যৌগিক পদার্থ বলে। যেমন: লবণ, পানি, চিনি, কেরোসিন, কাঠ , বাঁশ ইত্যাদি।
১.যে বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে অন্য বস্তুতে রুপান্তর করা যায়না তাকে মৌলিক পদার্থ বলে।যে বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। ২.মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু।আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা অণু। ৩.মৌলিক পদার্থে কণাগুলো নির্দিষ্ট কোন অনুপাতে বিদ্যমান থাকেনা।যৌগিক পদার্থে বিদ্যমান মৌলগুলো একটি নির্দিষ্ট অনুপাতে ঐ বস্তুতে বিদ্যমান থাকে। ৪.মৌলিক পদার্থকে ৩ ভাগে ভাগ করা যায়।যৌগিক পদার্থের প্রকারভেদ অসংখ্য। ৫.মৌলিক পদার্থঃ Na,K,Ca,Mg,Al,Zn,Fe,H,Cu ইত্যাদি। যৌগিক পদার্থঃ H2O,HCl,NaOH,KOH,NaCl,CaO ইত্যাদি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy