2 Answers

DNA ও RNA এর নাইট্রোজেন ঘটিত ক্ষারক আঁকা (ও মনে রাখা) by abidabrar | July 24, 2015 | 2 comments Reading Time: 1 minute (এটা লিখেছিলাম ভর্তি পরীক্ষার সময়। তখন লিখেছিলাম মূলত নিজে বুঝার জন্য :v পরের কোনো এক সময় ডিএনএ , আরএনএ, নাইট্রোজেন ইত্যাদি কি এগুলা নিয়ে লিখব দেখি ইন শা আল্লাহ :3 ) নাইট্রোজেন ঘটিত ক্ষারক বা বেস(base) ২ ধরনেরঃ (১) পিউরিন (Purine), (২) পিরিমিডিন (Pyrimidine) (১) পিউরিনঃ ২টি বিষমচাক্রিক কাঠামো বিশিষ্ট, ১টি 5-sided, অন্যটা 6-sided। প্রতিটা পিউরিন ক্ষার এ ৫ টা করে N পরমাণু থাকে। (২) পিরিমিডিনঃ ১টি বিষমচাক্রিক কাঠামো বিশিষ্ট (6-sided)। কিভাবে আকবেঃ প্রথমে দেখতে হবে বেস-টা পিউরিন নাকি পিরিমিডিন। পিউরিন হলেঃ প্রথমে পিউরিন এর বেসিক স্ট্রাকচার আঁকতে হবেঃ নিচের মত ৪টি N পরমাণু ও একটা দ্বিবন্ধন (বাম পাশের চক্রে) আঁকতে হবেঃ Adenine ও Guanine এর পার্থক্য এদের ফাংশনাল গ্রুপ। Adenine এর ক্ষেত্রে তা হল -NH2 মূলক, আর Guanine এর ক্ষেত্রে তা হল C=O (কার্বনিল মূলক)। নিচের ছবির মত “উপরে” এই ফাংশনাল গ্রুপ যুক্ত থাকেঃ (মনে রাখার উপায়ঃ Adenine এর “A” দিয়ে Amine, Guanine এর “G” দেখতে কিছুটা “O” এর মত।) -NH2 মূলক একযোজী বলে Adenine এর ডান পাশের চক্রটা সম্পূর্ণ Aromatic (৩ টা পাই বন্ধন)। আবার, Guanine এ দ্বিযোজী কার্বনিল মূলক (এবং কার্বনের “হাত” ৪টা বলে) আছে বলে ঐ কার্বনিল কার্বনের সাথে কোনো দ্বিবন্ধন থাকবে নাঃ (মনে রাখার জন্যঃ Adenine এর A দিয়ে Aromatic)। N এর খালি “হাত” গুলো H দিয়ে পূর্ণ হবেঃ (** ২ চক্রের মাঝে একটা দ্বিবন্ধন থাকবে) প্রতিটি পিউরিন এ ৫ টি N থাকে। Adenine এর ৫টা N পাওয়া গেছে। Guanine এর ৫ম N টা -NH2 মূলক হিসাবে নিচের মত যুক্ত থাকেঃ কমপ্লিট। :D পিরিমিডিন হলেঃ প্রথমে এর Common structure আঁকতে হবে, যা পিউরিন এর ডান পাশের চক্রের অনুরূপঃ প্রতিটি পিরিমিডিন এ ২টি করে ফাংশনাল গ্রুপ থাকে। এর মধে একটি সবার জন্য কমন, সেটা হল কার্বনিল গ্রুপ, যা নিচের চিত্রের মত “নিচের দিকে” দুই N পরমাণুর মাঝে থাকেঃ Cytosine এর অপর ফাংশনাল গ্রুপ -NH2 মূলক, Thymine আর Uracil এর ক্ষেত্রে অপর ফাংশনাল গ্রুপটিও কার্বনিল মূলক। এই দুইটি চক্রের “উপরের দিকে” থাকেঃ( আসলে Thymine আর Uracil এর গঠন প্রায় same, একটা পার্থক্য ছাড়া।) আবারো, N এর খালি “হাত” H পরমাণু দ্বারা পূর্ণ হবে আর Cytosine এর উপরে একযোজী -NH2 গ্রুপ থাকায় ঐ গ্রুপ যুক্ত কার্বনের সাথে পাশের N পরমাণুর double bond থাকবেঃ Thymine আর Uracil এর পার্থক্য একটা মিথাইল গ্রুপ। থাইমিন এর ৫ নাম্বার কার্বনে একটা মিথাইল গ্রুপ থাকেঃ (মনে রাখার জন্যঃ meT hyl group) কমপ্লিট। :D বিঃদ্রঃ মনে রাখার জন্যঃ DNA Base এর নামগুলোর প্রথম অক্ষর alphabetically সাজালেঃ [A C] [G T] এগুলার প্রথম ২টা তে “উপরে” থাকবে -NH2 মূলক, পরের ২টার “উপরে” থাকবে C=O মূলক।

2817 views

RNA এর ক্ষার গুলো হচ্ছে adenine, guanine, cytosine এবং uracil. adenine guanine হচ্ছে purine ক্ষার এবং cytosine, uracil হচ্ছে pyrimidines ক্ষার। ৩টি ক্ষার ডিএনএ এবং আরএনএ তে একই। শুধু  আরএনএ তে thyamine এর পরিবর্তে uracil ক্ষার থাকে।

2817 views

Related Questions