জিমের কারণ ও তার ফলাফল কি?

জিম মানুষ কেন করে?  জিম ঘরে দেখেছি  যাদের শরীর মোটা তারাও জিম করে অাবার যাদের শরীরে শুধু হাড় অাছে তারাও জিম করে। জিম করলে মানুষ শুকিয়ে যায় নাকি মোটা হয়? জিম করার মুল কারণ ও তার ফলাফল সম্পর্কে কেউ জানলে বিস্তারিতভাবে উত্তর দিবেন এবং অবশ্যই সেটা অামার প্রশ্নের উপর ভিত্তি করে দিতে হবে।
3045 views

2 Answers

ব্যায়াম হচ্ছে কোনো শারীরিক কার্যক্রম যা শারীরিক সুস্থতা রক্ষা বা বৃদ্ধিতে সাহায্য করে। এর অপর একটি অর্থ হল শরীরের বিভিন্ন স্থানে নিয়মিত আন্দোলন |‌‌‌ বিভিন্ন কারণে ব্যায়াম করা হয়, যেমন- মাংসপেশী ও সংবহন তন্ত্র সবল করা, ক্রীড়া-নৈপুন্য বৃদ্ধি করা, শারীরিক ওজন হ্রাস করা বা রক্ষা করা কিংবা শুধু উপভোগ করা। নিয়মিত ব্যায়াম মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন শারীরিক সমস্যা হতে পুনরুদ্ধার হতে সাহায্য করে। হৃদ্ররোগ, সংবহন তন্ত্রের জটিলতা, টাইপ ২ ডায়াবেটিস এবং স্থূলতা রোধে শারীরিক ব্যায়াম কার্যকর ভূমিকা রাখে। এছাড়া মানসিক অবসাদগ্রস্ততা দূর করতে, ইতিবাচক আত্মসম্মান বৃদ্ধিতে, সামগ্রিক মানসিক স্বাস্থ্যের সুরক্ষায়, ব্যক্তির যৌন আবেদন বৃদ্ধি, শরীরের সঠিক অনুপাত অর্জনে শারীরিক ব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুস্বাস্থ্যের স্থূলতা একটি সমকালীন বিশ্বব্যাপী সমস্যা। ব্যায়াম শরীরের স্থূলতা রোধে কাজ করে। স্বাস্থ্যসেবা প্রদানকারীরা শারীরিক ব্যায়ামকে “অলৌকিক” এবং “আশ্চর্যজনক” ঔষধ হিসেবে আখ্যা দিয়েছে। শরীরের সামগ্রিক সুস্থতা রক্ষার্থে ব্যায়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রমাণিত।

3045 views Answered

জিম মানুষ কেন করে?  জিম হলো এমন এক যায়গা যেখানে মানুষ শরীর সুস্থ রাখতে যায়। আমরা জানি ব্যায়াম করলে শরীর ঠিক থাকে।ব্যায়াম করার যায়গাকে জিম বলা যেতে পারে।(তবে সকল ক্ষেত্রে না)। জিম করলে আমাদের শরীর মজবুদ হবে। ব্যায়াম রোগাকে তার সঠিক  স্বাথ্যে নিয়ে আসে। আর মোটাকে ঘামিয়ে বা ফ্যাট বেড় করে রোগা করার চেষ্টা করে। একথায় মানুষ শরীর ঠিক রাখতে ব্যায়াম করে। জিমে সকল মানুষ কেন যায় মোটা বা চিকনঃ মোটাদের জন্য ব্যায়াম রোগা হতে সাহায্য করে।  তবে রোগাদের জন্য তার ফিটনেস ঠিক রাখে। পেশিকোষ তৈরি করে।যার ফলে সে সুস্থ থাকে। সহজেই অসুস্থ হয়ে পরে না। আর মোটাদের জন্য একই কাজ - তারা শুধু ঘাম ধরিয়ে ফ্যাট কমায়।

3045 views Answered

Related Questions

Next steps