মাসিকের সময় রক্ত একদম কম হলে করণীয় কি?
আমার এনিমিয়া ছিলো এবং তা ভালো হয়ে গেছে।কিন্তু ৭মাস ধরে মাসিকের সময় কোনো রক্তই যায় না।কালো ধরণের খুব অল্প কিছু যায়।আর মাসে ২বার পিরিয়ড হয় এবং তা ১০-১৪দিন স্থায়ী হয়। আমার বয়স ২৬বছর।আমি বাচ্চা নিতে চাচ্ছি।ডাক্তার আমাকে শুধু ওভুলেশনের ওষুধ দিছে।আমার মাসিক সমস্যা আগের মতই এখনো।আমার কি করা উচিত এখন?
4119 views
1 Answers
আপনার অনিয়মিত মাসিক হচ্ছে তাই মাসে দুই বার ও ৭ দিনের বেশি হচ্ছে যা ১০-১৪ দিন । আপু এটা আপনার অনিয়মিত মাসিক। অনিয়মিত মাসিকের লক্ষন যেমন :- ১)মাসে ২/৩ বার মাসিক বা ঋতুস্রাব হতে পারে। ২)মাসিক এক নাগাড়ে অনেকদিন ধরে চলতে পারে।৩) শুরু হওয়ার ১/২ দিন পরই শেষ হয়ে যায় এবং কয়েকদিন পর আবার শুরু হয়।
আর আপনার যেহেতু অনিয়মিত মাসিক তাই আপনি কিছু
নিয়ম মেনে চলবেন যেমন :- শরীরের ওজন সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবেন।মানসিক চাপ মুক্ত থাকার চেষ্টা করতে হবে।পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে।আয়রন জাতীয় খাবার খেতে হবে যাতে শরীরে পরিমিত পরিমাণে রক্ত ঠিক থাকে
এবং আপনার এই মাসিক সংক্রান্ত সমস্যার জন্য অবস্বই যৌন বিষায়ক গাইনি বিশেষজ্ঞ ডাক্তার এর কাছে চিকিৎসা নিতে হবে। এবং যেহেতু এখন আপনি বাচ্চা নিতে চাচ্ছেন তাহলে অনিয়মিত মাসিক হবার ৮তম দিন থেকে সপ্তাহে ৪-৫ বার সহবাস করে গর্ভধারণের চেষ্টা করবেন এবং তা সফল হবার সম্ভাবনা বেশী থাকে।এছাড়াও আপনার ডাক্তারকে কিছু প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করবেন যেমন :- কিভাবে মাসিক নিয়মিত করবো। অনিয়মিত মাসিক হলে প্রেগন্যান্ট হওয়ার জন্য কখন সহবাস করবো।কি কি উপসর্গ দেখে বুঝবেন যে আপনি প্রেগন্যান্ট কি না।
4119 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy