ফরিদপুর থেকে গোপালগঞ্জ যাওয়ার উপায় কি?

দুপুরে যাবো আর বিকেলের মধ্যে আবার ফিরেও আসবো। সেক্ষেত্রে কোন পরিবহন ভালো হবে আর ভাড়া কেমন? 
2736 views

1 Answers

ফরিদপুর অনেক বড় একটি জেলা। আপনার লোকেশন কোথায় তাতো বলেননি। যেমন ফরিদপুর ভাংগা অঞ্চলের আশেপাশে হলে গোপাল গঞ্জ যাওয়া একদমই সোজা। সময় খুবি কম লাগবে। অন্যদিকে ফরিদপুর সদর বা মধুখালী আড়পাড়া এদিকে হলে অনেক দুরত্ব। কিন্তু যাই হোক বাস ছাড়া ওয়ে আছে বলে মনে হয়না। এবং দুপুরে যেয়ে বিকেলে ফিরতে পারবেন না। সন্ধ্যা হয়ে যাবে । তাছাড়া আপনার কাজের জন্য কত সময় নিবেন তাতো বলেননি। যদি যাওয়া আসা সময় চান তবে দুপুর ১ টায় গেলে ফিরতে ৬ টা বাজবে। তবে নিজস্ব মটর বাইক থাকলে বিষয়টা ভিন্ন। 

2736 views Answered

Related Questions

Next steps